এক্সপ্লোর

Slice App: সাবধান! আপনার ব্যক্তিগত তথ্যে উঁকি দিচ্ছে 'Slice Payment App', সতর্কবার্তা গুগলের

Malicious App: সম্প্রতি Slice App-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে গুগল কর্তৃপক্ষ। দ্রুত প্লে স্টোর থেকে অ্যাপ ডিলিটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কলকাতা: আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে না তো? বর্তমানে প্রায় সকলের মনেই ঘুরছে এই প্রশ্ন। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়া (Socila Media) কিংবা বিভিন্ন অ্যাপের মাধ্যমে জালিয়াতির (Online App Fraud) খবর প্রকাশ্যে আসে। এবার সেই তালিকায় নবতম সংযোজন Slice App। এই অ্যাপের ব্যাপারে সাবধানবাণী দিয়েছে গুগল (Google) কর্তৃপক্ষও। এমনকি আপনার ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকলে তা অবিলম্বে ডিলিট করার পরামর্শও দিয়েছে গুগল। বর্তমানে শোনা যায়, বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশকিছু সংস্থা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। আর সেই জন্যই মাঝে মাঝে কড়া পদক্ষেপ নেয় গুগল সংস্থা। প্লেস্টোর থেকে অনেক অ্যাপ বাতিল করে দেওয়া হয়। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে Slice App-এর নাম।

সম্প্রতি গুগলের তরফে জানানো হয়েছে যে স্লাইস অ্যাপ ব্যবহারকারী বা ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া চেষ্টা করছে। এই অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় খুঁটিনাটি তথ্য তাদের নজরে রয়েছে। আজকাল অনলাইন জালিয়াতির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় গুগল প্লে প্রোটেক্ট মাঝে মাঝেই তাদের পে স্টোরে থাকা বিভিন্ন অ্যাপ স্ক্যান করে। আর সেই স্ক্যানিংয়ের সময়েই Slice অ্যাপের এই গন্ডগোল গুগল কর্তৃপক্ষের নজরে এসেছে।

Slice App- এই Slice App আসলে একটি পেমেন্ট অপশন বা পেমেন্ট অ্যাপ। এই ওয়ান-স্টপ পেমেন্ট অ্যাপের মাধ্যমে যেকোনও ধরনের পেমেন্ট করা সম্ভব। সেই সঙ্গে গ্রাহকের যদি Slice Super Card থাকে তাহলে ক্যাশব্যাক পাওয়ার সুযোগও পাবেন আপনি। গ্রাহকদের আকর্ষণ করার জন্য কার্যত অসংখ্য প্রলোভন রয়েছে এই পেমেন্ট অ্যাপে।

গুগলের তরফে অবিলম্বে ইউজারদের এই অ্যাপের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। Harmfull বা ক্ষতিকর অ্যাপ বলেও এই Slice App-কে তকমা দিয়েছে গুগল। তাদের অভিযোগ, এই অ্যাপ ইউজারদের ব্যক্তিগত তথ্য যেমন- ছবি, মেসেজ, অডিয়ো রেকর্ড এবং কল হিস্ট্রির উপর নজরদারি চালাচ্ছে। তবে এই প্রসঙ্গে Slice অ্যাপের দাবি, সমস্ত সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে। টুইট করে তেমনটাই দাবি করেছে এই অ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র, মেসেজের আগে এই লেখা দেখে নিন

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget