এক্সপ্লোর

Itel A80 Phone: সস্তায় ফোন খুঁজছেন? মাত্র ৭ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মডেল

Itel Phones: আইটেল এ৮০ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। আইটেল সংস্থার দাবি, এই ফোন তিন বছর পর্যন্ত কোনও বাধা-বিপত্তি ছাড়াই চলবে। 

Itel A80 Phone: আইটেল এ৮০, নতুন এই বাজেট ফোন লঞ্চ হয়েছে ভারতে। দাম ৭০০০ টাকারও কম। আইটেল সংস্থার এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এই ক্যামেরা সেনসরে রয়েছে এইচডিআর সাপোর্ট। আইটেল এ৮০ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার পুরো চার্জ দিলে টানা ৩ দিন চালু থাকবে এই ফোন। এছাড়াও আইটেল এ৮০ ফোনে রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার। আইফোনেও এই ধরনের ফিচার থাকে। আইটেল এ৮০ ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচারের সাহায্যে দেখা যায় ব্যাটারি স্টেটাস, নোটিফিকেশন এবং অন্যান্য অ্যালার্ট। এই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। আইটেল সংস্থার দাবি, এই ফোন তিন বছর পর্যন্ত কোনও বাধা-বিপত্তি ছাড়াই চলবে। 

ভারতে আইটেল এ৮০ ফোনের দাম ভারতে কত, দেখে নিন কোথা থেকে কেনা যাবে 

আইটেল এ৮০ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। এই ফোন অফলাইনে বিভিন্ন রিটেল দোকান থেকে কেনা যাবে। ফোন কেনার পর ১০০ দিন পর্যন্ত ফ্রি-স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পাবেন গ্রাহকয়া। অনলাইনে কোথায় কেনা যাবে এই ফোন তা স্পষ্ট নয়। তিনটি রঙে আইটেল এ৮০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। আইটেল এ৮০ একটি বাজেট ফোন। 

আইটেল এ৮০ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস এইপিএস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • আইটেল সংস্থার এই বাজেট ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T603 চিপসেট। 
  • এই প্রসেসরের সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাহায্যে পরিচালিত হবে আইটেল এ৮০ ফোন। 
  • আইটেল এ৮০ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসরে রয়েছে এইচডিআর সাপোর্ট। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব এই ফোনে। একবার পুরো চার্জ দিলে তিনদিন পর্যন্ত চালু থাকবে ফোন। 
  • এই ফোন সহজে নষ্ট হবে না ধুলো এবং জলে। আলট্রা পাওয়ার সেভিং মোড রয়েছে আইটেল এ৮০ ফোনে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget