এক্সপ্লোর

Smartwatches: বছরের সেরা ৫টি স্মার্টওয়াচ, দাম ৫০০০ টাকার কম, তাক লাগাবে ফিচার

Smartwatches Under 5000: ২০২২ সাল জুড়ে ভারতের স্মার্টওয়াচের বাজার জুড়ে দাপট দেখিয়েছে এই পাঁচটি স্মার্টওয়াচ। রইল তালিকা।

ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টওয়াচ। সাধারণ ঘড়ির তুলনায় এখন স্মার্টওয়াচই বেশি পছন্দ জেনারেশন ওয়াই এবং জেডের। ফিটনেস প্রেমী মাঝবয়সীরাও মনযোগ দিয়েছেন স্মার্টওয়াচ কেনার ক্ষেত্রেই। কয়েক বছর আগেও বেশিরভাগ স্মার্টওয়াচের দাম ছিল ১০ হাজার টাকার বেশি। তবে এখন স্মার্ট ব্যান্ড কিংবা ফিতনেস ট্র্যাকার পাওয়া যায় অনেকটাই সস্তায়। ভারতের বাজারে একাধিক বিদেশি কোম্পানির পাশাপাশি দেশীয় সংস্থাও তাদের তৈরি করা স্মার্টওয়াচ লঞ্চ করেছে। তাদের ব্যবসাও বেশ ভাল। ৫০০০ টাকার কমেই এখন অনেক ভাল ভাল স্মার্টওয়াচ পাওয়া যায় ভারতে। সেই তালিকা থেকেই সেরা ৫টি স্মার্টওয়াচ বেছে নেওয়া হয়েছে। 

ওয়ানপ্লাস নর্ড ওয়াচ- চলতি বছরই ওয়ানপ্লাস সংস্থা তাদের প্রথম নর্ড সিরিজের স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ করেছিল। একাধিক ওয়াচ ফেস এবং স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে এই স্মার্ট ওয়াচে। ওয়ানপ্লাস নর্ড ওয়াচের দাম ৪৯৯৯ টাকা। ভাল ডিসপ্লে, AMOLED Panel রয়েছে এই স্মার্টওয়াচে। ১০ দিনের ব্যাটারি লাইফ বজায় রাখার ফিচার রয়েছে এই ডিভাইসে। SpO2 এবং হার্ট রেট মাপার ফিচার, স্ট্রেস মনিটর এবং মেন্সট্রুয়াল ট্র্যাকার রয়েছে এখানে। 

রিয়েলমি ওয়াচ ৩- অনেকটা অ্যাপেল ওয়াচের মতো দেখতে এই স্মার্টওয়াচ। আইফোনের সঙ্গে সংযুক্ত থাকলে কাজও করে দারুণভাবে। ফোনে আসা ফোনকল সরাসরি স্মার্টওয়াচের সাহায্যে রিসিভ করতে পারবেন ইউজাররা। সাত দিনের ব্যাটারি লাইফ রয়েছে এই স্মার্টওয়াচে। এই স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। আইফোনের ক্ষেত্রে ব্লুটুথের মাধ্যমে এই স্মার্ট ওয়াচ যোগ করা হবে।  

অ্যামেজফিট বিপ ৩- অ্যামেজফিটের এই স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। ১০ দিন ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। স্লিপ ট্র্যাকার, হার্ট রেট ট্র্যাকার। SpO2 ট্র্যাকার এবং একাধিক স্পোর্টস মোড রয়েছে এই ফোনে। অ্যামেজফিটের স্মার্ট ওয়াচ সস্তায় কিনতে চাইলে এই অপশন সবচেয়ে ভাল। কম দামে ভাল ফিচার যুক্ত ডিভাইস পাবেন।

রেডমি ওয়াচ ২ লাইট- শাওমি সংস্থা ভারতে একাধিক স্মার্ট ব্যান্ড ইতিমধ্যেই লঞ্চ করে ফেলেছে। এই স্মার্ট ওয়াচে রয়েছে SpO2 ট্র্যাকার, স্ট্রেস এবং স্লিপ মনিটর ফিচার এবং মেন্সট্রুয়াল ট্র্যাকার। এছাড়াও রয়েছে ১২০টিরও বেশি ওয়াচ ফেসের সুবিধা। একাধিক রঙে পাওয়া যায় এই স্মার্ট ওয়াচ। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ সাঁতার কাটার সময় পরা যাবে এই স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ ২ লাইটের দাম ৩৪৯৯ টাকা।

Fire-Boltt Ring 3- এই স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা। ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এখানে রয়েছে ক্যালকুলেটর এবং গেম। এছাড়াও রয়েছে হেলথ ফিচারের সাপোর্ট।

আরও পড়ুন- 'আমি কি ট্যুইটারের সিইও হতে পারি' ? জনপ্রিয় ইউটিউবারের প্রশ্নে কী বললেন মাস্ক ?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget