এক্সপ্লোর

Smartphone Battery: স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালভাবে চালু রাখার জন্য নজরে থাকুক সহজ কিছু নিয়ম

Tech Tips: স্মার্টফোনের ব্যাটারি যাতে অনেকদিন পর্যন্ত ভালভাবে কাজ করে, ব্যাটারিতে যেন দীর্ঘক্ষণ চার্জ বজায় থাকে, তার জন্য কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন, দেখে নেওয়া যাক।

Smartphone Battery: স্মার্টফোন (Smartphones) কেনার সময় যে দু'টি ফিচারের দিকে প্রায় সকলেরই সবচেয়ে বেশি নজর থাকে সেগুলি হল ডিভাইসের ক্যামেরা স্পেসিফিকেশন (Camera Specifications) এবং ব্যাটারি (Battery Capacity) কেমন। একটি স্মার্টফোনের ক্যামেরা দীর্ঘদিন ভাল ভাবে চালু রাখতে চাইলে অর্থাৎ অনেকদিন টিকিয়ে রাখতে চাইলে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। সেগুলি কী কী, জেনে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লিখিত আজকাল বেশিরভাগ ফোনেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। রাসায়নিক ক্রিয়ার ফলে একটা নির্দিষ্ট সময়ের পর কিছুটা কমজোর হয়ে পড়ে এইসব ব্যাটারি। এর ফলে হয়তো দেখবেন আগে ফোনে যেভাবে দ্রুত চার্জ হয়ে যেত তা আর হচ্ছে না। কিংবা পুরো চার্জ দিলেও ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ স্টোর থাকছে না। এইসব সমস্যা লক্ষ্য করা যায়। স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত এইসব যাবতীয় সমস্যা দূর করতে চাইলে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন, তা নিয়েই আলোচনা করা হল।

  • ফোনের ব্যাটারিতে অত্যধিক চার্জ দেওয়াও ডিভাইসের পক্ষে ক্ষতিকর। অনেকেরই অভ্যাস থাকে ফোনে চার্জ দিয়ে বসিয়েই রাখা। হয়তো ফুল চার্জ হয়ে গিয়েছে। কিন্তু চার্জিং খুলে নেওয়া হয়নি। এই অতিরিক্ত হারে চার্জ দেওয়ার প্রবণতা ফোনের ব্যাটারির জন্য একেবারেই ভাল অভ্যাস নয়। তাই ফোনে চার্জ হয়ে গেলে তার থেকে চার্জার খুলে রাখুন। চার্জিং পয়েন্টের জায়গা থেকে ফোন সরিয়ে রাখাও প্রয়োজন। 
  • আবহাওয়ার চরম অবস্থাতেও স্মার্টফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খুব ঠান্ডা বা প্রবল গরমের জায়গায় বেড়াতে গেলে কিংবা হয়তো এমন সময় যে বজ্রপাত হচ্ছে, চলছে ঝড়বৃষ্টি, সেই সময় আপনি বাড়ির বাইরে রয়েছেন, এক্ষেত্রে ফোনের ব্যবহার বন্ধ রাখাই ভাল। পারলে ডিভাইস সুইচ অফ করে দিন। নাহলে ফোন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
  • ফোন চার্জে বসিয়ে কথা বলা কিংবা ফোন ব্যবহার করা, গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা- এইসব কাজ করা উচিত নয়। ফোন ব্যবহার হচ্ছে মানে ব্যাটারির উপরেও চাপ পড়ে। আর ফোন যদি সেই সময় চার্জে থাকে তাহলে ডিভাইস নষ্ট হওয়ার প্রবণতা বাড়ে। ফোনের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। ফোনের ব্যবহার যত কম হবে, ইন্টারনেট যত কম ব্যবহার করবেন ফোনে, ব্যাটারিতে তত বেশি সময় পর্যন্ত চার্জ থাকবে। 
  • ফোনের ব্যাটারিতে চার্জ ২৫ শতাংশের কম হতে দেবেন না। অন্যদিকে ফুল চার্জ হয়ে গেলে ফোন চার্জিং পয়েন্ট থেকে খুলে নিয়ে ব্যবহার করুন। ৬০ শতাংশের নীচে নামলে তারপর আবার ফোন চার্জে বসাতে পারেন। ফোনে অপটিমাইজড ব্যাটারি চার্জিং ফিচার থাকে তা অন করে অর্থাৎ এনাবেল রাখুন। এক্ষেত্রে ফোনে ৮০ শতাংশ চার্জ হলে ডিভাইস চার্জিংয়ে বসানো থাকলেও তা ব্যবহার না হলে ব্যাটারিতেও আর চার্জ হবে না। ব্যবহার শুরু হলে আবার ফোনের চার্জিংও শুরু হবে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের লকড চ্যাট হবে আরও সুরক্ষিত, চালু হতে চলেছে সিক্রেট কোড ফিচার

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget