এক্সপ্লোর

iPhone: দেশে আইফোন প্রস্তুতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখল টাটা, কী ঘটেছে ?

iPhone Production: কয়েক মাস আগে দেশে আইফোনের সরঞ্জাম উৎপাদন ও অ্যাসেম্বলিং করার জন্য কারখানা (Tata iPhone Plant) স্থাপন করেছিলেন রতন টাটা। আইফোনের কম্পোনেন্ট তৈরি হত সেখানে।

Tata iPhone Plant: অ্যাপলের আইফোন সারা বিশ্বের মানুষের কাছে খুবই জনপ্রিয়। কিছুদিন আগেই ভারত সহ গোটা বিশ্বের নানা দেশেই বাজারে লঞ্চ হয়েছে আইফোন ১৬ সিরিজের ফোন। আর তা নিয়েই আইফোনপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে কয়েক মাস আগে দেশে আইফোনের সরঞ্জাম উৎপাদন ও অ্যাসেম্বলিং করার জন্য কারখানা (Tata iPhone Plant) স্থাপন করেছিলেন রতন টাটা। সেই কারখানায় উৎপাদিত আইফোন (iPhone) অনেক কম দামেই পাবার সুযোগ থাকত ভারতীয়দের। কিন্তু অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য এই কারখানায় আইফোন উৎপাদন স্থগিত করল টাটা। টাটা ইলেকট্রনিক্সের কারখানাতেই তৈরি হল আইফোনের সমস্ত কম্পোনেন্টগুলি। এবার থেকে বন্ধ হল উৎপাদন, কিন্তু কেন ? কী ঘটেছে ?

ভারতে আইফোন সরবরাহে প্রভাব পড়তে পারে

তামিলনাড়ুতে অবস্থিত এই টাটার কারখানায় কিছুদিন আগেই আগুন লেগে যায় আর ভয়াবহ সেই অগ্নিকান্ডের পর থেকেই এখানে আইফোনের কম্পোনেন্ট উৎপাদন স্থগিত করেছে টাটা। এর ফলে ভারতে আইফোনের সরবরাহে ভাটা পড়তে পারে, দেখা দিতে পারে বিরূপ প্রভাব। অ্যাপল সংস্থা সম্পূর্ণভাবে তাদের আইফোন উৎপাদনের জন্য চিনের উপর নির্ভরশীল থাকতে চায় না। এই কারণে চিনের পাশাপাশি ভারতেও আইফোন উৎপাদন শুরু করে অ্যাপল। চিনের পাশাপাশি ভারতও এখন ক্রমে ক্রমে স্মার্টফোনের একটা বড় বাজারে হয়ে উঠছে।

অ্যাপলের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া আসেনি

এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল। কিন্তু টাটা জানিয়েছে যে কেন তাদের এই কারখানায় আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই কারখানার সুরক্ষায় সমস্ত রকম আপদকালীন নিয়মবিধি মেনে চলা হয়েছে, এই কারণে সেখানে কোনও কর্মী আহত বা নিহত হননি।

কারখানায় তৈরি হত এই জিনিসগুলি

আইফোনের ব্যাক প্যানেল, এবং আরও কিছু কিছু কম্পোনেন্ট টাটার এই কারখানায় তৈরি হত। টাটা ইলেকট্রনিক্স টাটা গ্রুপেরই একটি কোম্পানি। তাইওয়ানের ফক্সকনের মত এই সংস্থা ভারতে অ্যাপলের ফোনের সবথেকে বড় সরবরাহকারী সংস্থা। বলাই বাহুল্য যে, গত বছর পর্যন্ত ভারতেই তৈরি হয়েছে আইফোন ১৫-র প্রো মডেলগুলি। এই বছর থেকে আইফোন ১৬ সিরিজের সমস্ত ফোন ভারতেই তৈরি হওয়া শুরু হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: DA Hike: পুজোর পরেই বাড়তে পারে মহার্ঘ ভাতা, কবে সুখবর পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা ?

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget