এক্সপ্লোর

DA Hike: পুজোর পরেই বাড়তে পারে মহার্ঘ ভাতা, কবে সুখবর পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা ?

7th Pay Commission: প্রতি বছর মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বছরে দুবার করে মহার্ঘভাতা বাড়ানো হয়। বর্তমানে ১ কোটি কেন্দ্র সরকারি কর্মীকে এই মহার্ঘ ভাতা দেওয়া হয়।

7th Pay Commission: কেন্দ্র সরকারি কর্মীদের অপেক্ষার এবার অবসান হবে। কিছুদিনের মধ্যেই তাদের মহার্ঘভাতা (DA Hike) বাড়তে চলেছে। সাধারণত বছরে দুবার এই মহার্ঘভাতা বাড়ানো হয়, এবং জানুয়ারি ও জুলাই মাসে এই মহার্ঘভাতা বাড়ানো হয়। তবে এই বছর জুলাই মাস থেকে অক্টোবর মাস পড়লেও মহার্ঘভাতা বাড়ানোর কোনও নির্দেশিকা (7th Pay Commission) আসেনি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তবে এখন বলা হচ্ছে যে সরকারি কর্মীরা পুজোর পরেই সুখবর পাবেন। দীপাবলীর আগেই সম্ভবত বাড়তে পারে মহার্ঘ ভাতা।

৩-৪ শতাংশ বাড়তে পারে ডিএ

নতুন প্রতিবেদন অনুসারে এবার কেন্দ্র সরকার ৩-৪ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়াতে পারে। দীপাবলীর পরেই এই উপহার পেতে পারেন কর্মীরা। এর মাধ্যমে হিসেব করে দেখা যায়, কারও বেসিক স্যালারি যদি ১৮ হাজার টাকা হয়, সেক্ষেত্রে তার বেতন প্রতি মাসে ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বাড়তে পারে। যে সমস্ত সরকারি কর্মীদের স্যালারি ৩০ হাজার টাকা, সেখানে বেসিক স্যালারি ১৮ হাজার টাকা হলে তাদের ডিএ বাড়তে পারে ৯ হাজার টাকা থেকে ৯৫৪০ টাকা পর্যন্ত। আর অন্যদিকে ৪ শতাংশ হারে ডিএ বাড়লে বেতনে যোগ হবে ৯৭২০ টাকা।

কবে পাবেন বর্ধিত ভাতা

১ জুলাই ২০২৪ থেকেই সমস্ত কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির দিন গণনা করা হবে। প্রতি বছর এই নিয়মেই এই ভাতা গণনা করা হয়। প্রতি বছর মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বছরে দুবার করে মহার্ঘভাতা বাড়ানো হয়। বর্তমানে ১ কোটি সরকারি কর্মীকে এই মহার্ঘ ভাতা দেওয়া হয়। এমনকী পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফও বাড়ানো হয়েছে। এই বছর মার্চ মাসেই শেষবার মহার্ঘভাতায় বদল এনেছিল কেন্দ্র। ৪ শতাংশ বাড়িয়ে এই মহার্ঘভাতা ৫০ শতাংশ করে দেওয়া হয়। অন্যদিকে পেনশনভোগীদের জন্য একইভাবে ডিআর বাড়ানো হয় ৪ শতাংশ।

সপ্তম পে কমিশনের তথ্য

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি এই সপ্তম পে কমিশন কার্যকর হয়। ২০১৫ সালের ১৯ নভেম্বর এই কমিশন কেন্দ্র সরকারকে তাদের রিপোর্ট জমা করে। আর তার ভিত্তিতে ২০১৬ সালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেতন কাঠামোর বদল আনা হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Reliance Power Stock Price: ৫২ সপ্তাহের হাই হিট করল রিলায়েন্স পাওয়ার, কোন পথে ভাগ্য ঘুরছে অনিল অম্বানির

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget