এক্সপ্লোর

Work From Office: সপ্তাহে তিনদিন অফিসে এসেই কাজ করতে হবে হবে টিসিএস কর্মীদের, অন্যথায় নেওয়া হবে কড়া ব্যবস্থা

TCS: টিসিএসের তরফে জানানো হয়েছে, গত দু'বছরে সংস্থায় অনেকেই যুক্ত হয়েছে। তাঁদের জন্য অফিসে এসে কাজ করা গুরুত্বপূর্ণ।

Work From Office: কর্মীদের ওয়ার্ক ফ্রম অফিসের (Work From Office) প্রসঙ্গে এবার রীতিমতো হুঁশিয়ারি দিল টিসিএস (TCS) কর্তৃপক্ষ। সম্প্রতি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম পলিসির নিরিখে সতর্কবার্তা জারি করেছে এই তথ্য-প্রযুক্তি সংস্থা। কর্মীরা সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করুন, এমনটাই চাইছে টিসিএস কর্তৃপক্ষ। অর্থাৎ মাসে ১২ দিন অফিসে এসে কাজ করতে হবে কর্মীদের। টিসিএস কর্তৃপক্ষ তাদের সতর্কবার্তায় জানিয়েছে, যদি কর্মীরা নিয়ম অনুসারে অফিসে এসে কাজ না করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

কিন্তু কেন এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে?

টিসিএসের তরফে জানানো হয়েছে, গত দু'বছরে সংস্থায় অনেকেই যুক্ত হয়েছে। তাঁদের জন্য অফিসে এসে কাজ করা গুরুত্বপূর্ণ। কোথায় বসে কাজ করবেন, কাদের সঙ্গে কাজ করবেন সবটা ভালমতো জানা থাকলে তবেই না ভালভাবে কাজ করতে পারবেন ওই কর্মীরা, এমনটাই মত টিসিএস সংস্থার। সেই কারণেই সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার ব্যাপারে কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছে টিসিএস কর্তৃপক্ষ। নিয়ম না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। 

এর আগে ওয়ার্ক ফ্রম অফিসের বার্তা দিয়েছে অ্যামাজনও

অফিসে এসে কাজ করুন, সপ্তাহে অন্তত তিনদিন। কর্মীদের কাছে এমনই আবেদন রেখেছিলেন অ্যামাজনের সিইও (Amazon CEO) অ্যান্ডি জেসি। সেই সঙ্গে অফিসে এসে কাজ করার বেশ কিছু উপকারিতাও কর্মীদের জানিয়েছিলেন তিনি। কোম্পানির ব্যবসায়িক উন্নতির জন্যই কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিস থেকে কাজ করার পরামর্শ দিয়েছিলেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। একটি অফিশিয়াল ব্লগ পোস্টে একথা জানিয়েছিলেন তিনি। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেছিলেন তিনি। অ্যান্ডি জেসির অনুমান, ধীরে ধীরে কর্মীরা অফিসে এসে কাজ করা শুরু করলে কোম্পানির ব্যবসায়িক উন্নতি হবে। বেশ কয়েকটি পর্যায়ে কর্মী ছাঁটাইয়ের পর অ্যামাজন কোম্পানিতে বেশ আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে তার মধ্যে নতুন করে কর্মীদের অফিসে এসে কাজ করতে বলার মতো সিদ্ধান্ত সংস্থার হিতেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

ওয়ার্ক ফ্রম অফিসের বার্তা অ্যাপেলের

কর্মীদের অফিসে এসে কাজ করার ব্যাপারে জোর দিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে অন্তত তিনদিন কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে। এমনকি এই নিয়ম না মানলে কর্মীদের চাকরি খোয়া যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যে কর্মীরা সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করবেন না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে অ্যাপেল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget