এক্সপ্লোর

5G Phone: ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Camon 19 Pro 5G ফোন, থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর

Tecno Camon 19 Pro 5G: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার এই নতুন ৫জি ফোন।

Tecno Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন ৫জি ফোন। শোনা যাচ্ছে, এবার লঞ্চ হবে Tecno Camon 19 Pro 5G ফোন। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে টেকনো (Tecno) সংস্থা ট্যুইটারে তাদের এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। এর আগে জুন মাসে গ্লোবাল মার্কেটে টেকনো সংস্থার এই ফোন লঞ্চ হয়েছে। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে Tecno Camon 19 Pro 5G ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে। এর সাহায্যে কম আলোতেও ভাল মানের ছবি তোলা সম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Tecno Camon 19 এবং Camon 19 Neo- এই দুই ফোন। এর মধ্যে Tecno Camon 19 ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও এই দুই ফোনে রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় ক্যামেরা ফিচার এবং Memory Fusion টেকনোলজি।

Tecno Camon 19 Pro 5G ফোনের দাম ও রঙ

গ্লোবাল মার্কেটে এই ফোন ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। কালো এবং নীল রঙে লঞ্চ হয়েছিল এই ফোন। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৩৫০ টাকা। ভারতেও Tecno Camon 19 Pro 5G ফোন একই র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে কিনা এবং দাম একই ধরনের হবে কিনা তা এখনও জানা যায়নি। আপাতত এই ফোন ভারতে লঞ্চ হবে, এটা ছাড়া আর বিশেষ কোনও তথ্য এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এই ফোনের ৪জি ভার্সানও লঞ্চ হবে।

Tecno Camon 19 Pro 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হতে চলা Tecno Camon 19 Pro 5G ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকবে তা এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকতে পারে। সেক্ষেত্রে এই ফোনে থাকতে পারে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট থাকতে পারে এই ফোনে। তাছাড়াও থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর এবং তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে।

এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও দুটো সেনসর থাকার সম্ভাবনা রয়েছে Tecno Camon 19 Pro 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে। এছাড়াও থাকতে পারে ২৫৬ জিবি স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ টেকনোলজি।

আরও পড়ুন- শীঘ্রই ভারতে লঞ্চ হবে, জেনে নিন ফোনের সব ফিচার ও দাম

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget