এক্সপ্লোর

Itel Pad One: আইপ্যাডের মতো দেখতে এই ট্যাব, দাম ১৩ হাজারেরও কম

Tab: জানা গিয়েছে, আইটেল সংস্থার প্রথম ট্যাবে রয়েছে ৪জি কলিং ফিচারের সাপোর্ট। বেশ বড় আকার-আয়তনের ডিসপ্লের সঙ্গে রয়েছে দুটো ক্যামেরা সেনসর এবং ফ্ল্যাজ-এজ ডিজাইন।

Itel Pad One: আইপ্যাড (iPad) কিনতে চান? কিন্তু দাম শুনে পিছিয়ে যাচ্ছেন। তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আইটেল সংস্থা অ্যাপেলের আইপ্যাডের মতো দেখতে একটি ট্যাব লঞ্চ করেছে। এই প্রথম ট্যাবলেট লঞ্চ করেছে আইটেল (Itel) সংস্থা। প্যাড ওয়ান মডেলের আগে অ্যাফোর্ডেবল রেঞ্জে ফিচার ফোনও লঞ্চ করেছিল। এছাড়াও লঞ্চ হয়েছে আইটেল সংস্থার স্মার্ট টিভি। এবার আইটেল সংস্থার ট্যাব লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, আইটেল সংস্থার প্রথম ট্যাবে রয়েছে ৪জি কলিং ফিচারের সাপোর্ট। বেশ বড় আকার-আয়তনের ডিসপ্লের সঙ্গে রয়েছে দুটো ক্যামেরা সেনসর এবং ফ্ল্যাজ-এজ ডিজাইন। এছাড়াও রয়েছে একগুচ্ছ প্রয়োজনীয় ফিচার। 

ভারতে আইটেল প্যাড ওয়ানের দাম

হাল্কা নীল এবং গাঢ় ধূসর রঙে এই ট্যাব লঞ্চ হয়েছে। অনলাইন এবং অফলাইন, দু'ভাবেই আইটেল সংস্থার এই ট্যাবলেট কেনা যাবে। জানা গিয়েছে, আইটেল সংস্থার এই ট্যাবের দাম ১২,৯৯৯ টাকা। ডিজাইনের দিক থেকে আইপ্যাডের সঙ্গে বেশ মিল রয়েছে আইটেল প্যাড ওয়ানের।

আইটেল প্যাডের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ট্যাবে রয়েছে ১০.১ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে অক্টা-কোর SC9863A1 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • আইটেল প্যাড ওয়ানে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। 
  • এই ট্যাবে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। তার সঙ্গে রয়েছে ৮০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

Smartwatch: ভারতের বাজারে হাজির নতুন একটি স্মার্টওয়াচ (Smartwatch)। ভারতের নিজস্ব কোম্পানির তৈরি এই স্মার্টওয়াচ দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার (Apple Watch Ultra) মতো। তবে দাম ১২০০ টাকারও কম। এটি কিন্তু কোনও ফার্স্ট কপি বা ক্লোন ওয়াচ নয়। ভারতে অ্যাপেল ওয়াচ আলট্রা লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। একই ধরনের দেখতে একটি স্মার্টওয়াচ পাওয়া যাবে ১২০০ টাকারও কমে। ভারতীয় কোম্পানি pTron সম্প্রতি দেশে লঞ্চ করেছে Force X12N স্মার্টওয়াচের মডেল যা দেখতে একদম অ্যাপেল ওয়াচ আলট্রার মতো। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট এবং ১.৮৫ ইঞ্চির একটি ফুল টাচ ডিসপ্লে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকার ফিচার। জানা গিয়েছে, ভারতে pTron Force X12N স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। তবে লঞ্চ অফারে কেনা যাচ্ছে ১১৯৯ টাকায়। এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই স্মার্টওয়াচ। Blazing Blue, Gold Black, Carbon Black, Champagne Pink- এই চারটি রঙে লঞ্চ হয়েছে pTron Force X12N স্মার্টওয়াচ। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। 

আরও পড়ুন- এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সাবধান, কেওয়াইসির নামে চলছে প্রতারণা

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget