এক্সপ্লোর

Trump Mobile: স্মার্টফোন ব্যবসায় নামছে ট্রাম্প পরিবার ! বাজারে আসছে 'ট্রাম্প মোবাইল'- কত দাম, কী কী সুবিধে জানেন ?

Trump Mobile Price Features: এখন গ্রাহকরা যে মোবাইল ফোন ব্যবহার করছেন তা বদলেও তারা ট্রাম্প মোবাইলের পরিষেবার সাবস্ক্রিপশন নিতে পারবেন। আইফোনকে টেক্কা দিতেই কি ট্রাম্প অর্গানাইজেশনের এই প্রয়াস ?

Trump Organization: ট্রাম্পের পরিবার এবার নামছে স্মার্টফোনের ব্যবসায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পড়েছে অ্যাপল এবং স্যামসাংয়ের মত সংস্থাগুলি। এবারে আইফোন সহ অন্যান্যত স্মার্টফোন নির্মাতাদের টেক্কা (Trump Mobile) দিতে ট্রাম্পের নামেই মোবাইল আসছে বাজারে। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক জানান যে এই নতুন প্রজেক্টের নাম হবে ট্রাম্প মোবাইল আর এই সংস্থা কেবলমাত্র আমেরিকায় তৈরি মোবাইল ফোনই বিক্রি করবে। একটি নতুন মোবাইল ফোন ও পরিষেবার ঘোষণাও করেন এরিক যার নাম টি ওয়ান মোবাইল (T1 Phone)। সোনালি রঙের এই মোবাইল ফোন সম্পূর্ণরূপে আমেরিকায় তৈরি ও ডিজাইন করা।

এখন এই টি ওয়ান মোবাইল 'প্রি অর্ডার' করা যাচ্ছে। ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে এই স্মার্টফোন অর্ডার করা যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে এই ফোন পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এখন গ্রাহকরা যে মোবাইল ফোন ব্যবহার করছেন তা থেকেও তারা ট্রাম্প মোবাইলের পরিষেবার সাবস্ক্রিপশন নিতে পারবেন। সোমবার এরিক ট্রাম্প একটি বিবৃতিতে বলেন, 'কঠোর পরিশ্রমী আমেরিকানদের সাশ্রয়ী মূল্যের একটি ওয়্যারলেস পরিষেবা দরকার, যা তাদের মূল্যবোধকে প্রতিফলিত করবে, আর একইসঙ্গে দারুণ গুণমানসম্পন্ন হবে।'

ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে এই নতুন সোনালি রঙের ফোন অগাস্ট মাস থেকে পাওয়া যাবে ৪৯৯ মার্কিন ডলারে। তবে এই মোবাইল আগে থেকে বুক করতে হলে অর্থাৎ প্রি-অর্ডারের জন্য দিতে হবে ১০০ ডলার। আর এই মোবাইলের সঙ্গে একটি সার্ভিস প্ল্যানও নিতে হবে যার নাম দেওয়া হয়েছে '৪৭ প্ল্যান' আর এর জন্য খরচ পড়বে মাসিক ৪৭.৪৫ ডলার। পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, টেক্সট এবং ডেটার সুবিধে এবং অতিরিক্ত সুবিধের মধ্যে পাবেন টেলিহেলথ ও রোডসাইড অ্যাসিস্ট্যান্সও।

প্রেস বিজ্ঞপ্তিতে ট্রাম্প মোবাইল সংস্থা জানিয়েছে যে এই স্মার্টফোন বাজারে আসবে অগাস্ট ২০২৫-এ। তবে এর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হবে এই বছর সেপ্টেম্বর মাসে। ১৬ জুন থেকে প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।

কী কী ফিচার্স ট্রাম্প মোবাইলে

টি ওয়ান মোবাইলে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫, ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ এমপির মেন ক্যামেরা, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবির এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ৫০০০ এমএএইচের ব্যাটারি। শুধু তাই নয় এও জানানো হয়েছে যে এই মোবাইলের গ্রাহকদের সুবিধে দিতে আমেরিকায় ২৫০ আসনের কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার তৈরি করা হবে। গ্রাহকরা তাদের বর্তমান ফোন থেকে বদলে এই ট্রাম্প মোবাইল নিতে পারবেন।  

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget