এক্সপ্লোর

Twitter Down: আচমকাই বন্ধ হল টুইটার! বিশ্বজুড়েই সমস্যায় পড়লেন ইউজাররা

Twitter Outrage: বৃহস্পতিবার সন্ধ্যার পরএই অভিযোগ করেন নেটিজেনরা। অনেকেই বলেন যে সন্ধ্যে থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার ব্যবহার করতে সমস্যা হচ্ছে তাদের।

নয়া দিল্লি: আচমকাই টুইটার ব্যবহারে সমস্যা দেখা দিল। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল এই মাইক্রো ব্লগিং সাইটটি। টুইটার ব্যবহারে ফের সমস্যা হচ্ছে বলে অভিযোগ। 

বৃহস্পতিবার সন্ধ্যার পরএই অভিযোগ করেন নেটিজেনরা। অনেকেই বলেন যে সন্ধ্যে থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার ব্যবহার করতে সমস্যা হচ্ছে তাদের। গোটা বিশ্বজুড়েই এই সমস্যা হচ্ছে বলে জানা যায়। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা অবশ্য এখনও জানা যায়নি।

এদিকে, এখনও কর্মী ছাঁটাই (Layoffs) চলছে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি ভারতে ট্যুইটার সংস্থা তাদের দুটো অফিস বন্ধ করেছে। তারপরেও শোনা যাচ্ছে, কর্মী ছাঁটাই করছে ইলন মাস্কের সংস্থা। গত বছর অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থার সিইও পদে আসীন হয়েছেন তিনি। তারপর থেকেই এই কোম্পানিতে শুরু হয়েছে ব্যাপকহারে কর্মী ছাঁটাই। শোনা গিয়েছে, বর্তমানে ট্যুইটার কর্তৃপক্ষ সেলস এবং অন্যান্য বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের জন্যও একাধিক বিস্ময়কর পদক্ষেপ নেওয়া হয়েছে ট্যুইটার সংস্থায়। 

ফেব্রুয়ারিতে ট্যুইটারে কর্মী ছাঁটাই

সূত্রের খবর, গত সপ্তাহেও বেশ কিছু সংখ্যক কর্মীকে পিঙ্ক স্লিপ ধরিয়েছে সংস্থা। মূলত সেলস এবং মার্কেটিং টিমের কর্মীদেরই এই পিঙ্ক স্লিপ ধরানো হয়েছে। নির্দিষ্ট কত সংখ্যক কর্মীকে এই পিঙ্ক স্লিপ ধরানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, জানুয়ারি মাসে সেলস এবং মার্কেটিং বিভাগ থেকে প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। ভারতীয় বেল্টে কত কর্মী ছাঁটাই হয়েছেন তার নিশ্চিত সংখ্যাও জানা যায়নি।                                                   

কয়েকদিন আগেই ভারতে ট্যুইটার কর্তৃপক্ষ তাদের দুটো অফিস বন্ধ করে দিয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেওয়া হয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক মাসে এই ধরনের একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কর্মী ছাঁটাই। গত বছর ভারতে প্রায় ২০০ কর্মীর হাতে টার্মিনেশন লেটার ধরিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। গ্লোবাল মার্কেটেও ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে ট্যুইটার সংস্থা। এখনও সেই ট্রেন্ড বজায় রয়েছে। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২২ সালে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরুই হয়েছিল ট্যুইটারের হাত ধরে। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget