এক্সপ্লোর

Elon Musk joins Twitter: ট্যুইটারের বিপুল শেয়ার কেনার ফল ! এবার কোম্পানির ডিরেক্টর পদে এলন মাস্ক

Elon Musk joins Twitter board: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘটে গেল পরিবর্তন। ট্যুইটারে বিপুল শেয়ার কেনার ফল পেলেন টেসলার প্রধান এলন মাস্ক। ট্যুইটারের বোর্ড অফ ডিরেক্টরস-এ জায়গা পেলেন এই ধনকুবের।

Elon Musk joins Twitter board: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘটে গেল পরিবর্তন। ট্যুইটারে বিপুল শেয়ার কেনার ফল পেলেন টেসলার প্রধান এলন মাস্ক (Elon Musk)। এবার টেসলার পাশপাশি ট্যুইটারের (Twitter) বোর্ড অফ ডিরেক্টরসে জায়গা পেলেন এই ধনকুবের।

Elon Musk joins Twitter board: কী বললেন ট্যুইটারের সিইও ?
মাঝে মাত্র একদিনের ব্যবধান। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের (Twitter) বৃহত্তম অংশীদারিত্ব কিনতেই কোম্পানির বোর্ডে স্থান পেলেন এলন মাস্ক (Elon Musk)। এবার থেকে ট্যুইটারের বোর্ড অফ ডিরেক্টরসের অন্যতম চেয়ার সামলাবেন তিনি। মাস্কের এই প্রস্তাব দিয়ে ট্যুইট করেছেন কোম্পানির চিফ এক্জিকিউটিভ অফিসার পরাগ অগরওয়াল। ট্যুইট করে তিনি বলেছেন, '' আমি এই খবরটা সবাইকে জানাতে পরে বেশ উত্তেজিত বোধ করছি যে, এলন মাস্ককে আমরা বোর্ডে নিয়োগ করছি। সাম্প্রতিক সপ্তাহে মাস্কের সঙ্গে কথার পর মনে হয়েছে, উনি আমাদের বোর্ডে খুবই মূল্যবান ব্যক্তিত্ব হবেন।" 
 
Elon Musk joins Twitter board: কত শতাংশের মালিক মাস্ক ?
একদিন আগেই ট্যুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিন নেন এই ধনকুবের। হিসেব বলছে, এলনই এখন ট্যুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডার। সব মিলিয়ে ট্যুইটারে ৩ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন এলন। সেই কারণেই মাস্ককে ট্যুইটার বোর্ড অফ ডিরেক্টরসের পদ প্রস্তাব করে কোম্পানি। সোমবার মাস্কের এই বিপুল অঙ্কের শেয়ার কেনার পরই ট্যুইটারের শেয়ারে বিপুল গতি দেখা যায়। ২৭ শতাংশ ওপরে উঠে যায় ট্যুইটারের স্টক।
 
Elon Musk on Tesla India Plans: ভারতে কী পরিকল্পনা এলনের ?
সম্প্রতি টেসলার ভারতে আসার বিষয়ে মুখ খুলেছেন এলন মাস্ক।তিনি জানান, এখনও টেসলার ভারতে আসার বিষয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এরপরই অবশ্য এলনের এই বক্তব্যের জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী।সম্প্রতি সংবাদমাধ্যমে টেসলার ভারতে আসার বিষয়ে খোলাখুলি মন্তব্য করেন নীতীন গড়কড়ি। সেখানে তিনি বলেন, ''চিনে টেসলা তৈরি করে ভারতে বিক্রি করার যে ধারণা কোম্পানি করছে, তা আমাদের হজম হচ্ছে না। এরপরও এলন মাস্ক দেশে তাঁর বৈদ্যুতিক গাড়ি বিক্রির জন্য কর কমানোর কথা বলছেন।"

Gadkari on Tesla: একটি মিডিয়া সাক্ষাৎকারে গড়করি জানান, তিন-চার দিন আগে টেসলার ভারতীয় শাখার প্রধানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মন্ত্রী বলেন, ''আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার (দেশে তৈরি করা)বিষয়টা ওনার ওপর নির্ভর করে।" ভারতের রাস্তায় টেসলার ইলেকট্রিক কার চলার জন্য 'মাস্কের কোর্টে বল ছাড়েন' কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, "এখন তার (মাস্কের) আগ্রহ চিনে টেসলা গাড়ি তৈরি করা ও তা ভারতে বিক্রি করা। আপনি যদি এখানে শুরু করেন, আপনাকে স্বাগত জানাই, এই বিষয়ে কোনও সমস্যা নেই। তবে চিনে উৎপাদন করে ভারতে বিক্রি করতে চাইলে তা আমাদের সকলের কাছে হজমযোগ্য হবে না।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget