এক্সপ্লোর

Upcoming smartphone: এই দুর্দান্ত স্মার্টফোনগুলি নতুন বছরে লঞ্চ হবে,জেনে নিন দাম ও বৈশিষ্ট্য

Upcoming Smartphone: ঠিক একদিন পরেই সারা বিশ্বে পালিত হবে নতুন বছর। নতুন বছর উপলক্ষে স্মার্টফোন কোম্পানিগুলো অনেক মোবাইল ফোন আনতে চলেছে।

Upcoming Smartphone: ঠিক একদিন পরেই সারা বিশ্বে পালিত হবে নতুন বছর। নতুন বছর উপলক্ষে স্মার্টফোন কোম্পানিগুলো অনেক মোবাইল ফোন আনতে চলেছে। যেখানে বাজেট, মিডরেঞ্জ ও প্রিমিয়াম সেগমেন্টে নতুন বছরে অনেক মোবাইল ফোন লঞ্চ হবে। আপনি যদি নতুন বছরে নিজের জন্য একটি ভাল স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে জেনে নিন নতুন বছরে কোন মোবাইল ফোন লঞ্চ হতে চলেছে ও  সেগুলিতে কী কী বৈশিষ্ট্য পাবেন। প্রত্যেক মানুষ চায় যে তার স্মার্টফোনটি এমন হওয়া উচিত যাতে শক্তিশালী ব্যাটারি,দুর্দান্ত ক্যামেরা,ভাল মেমরি ও অনন্য ডিজাইন থাকে। এমন পরিস্থিতিতে জেনে নিন নতুন বছরে কোন ফোনটি আপনার জন্য ভালো হতে পারে।

Samsung Galaxy S23 Series
দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung ফেব্রুয়ারিতে তাদের S23 সিরিজ উন্মোচন করতে পারে। এর আওতায় কোম্পানি ৩টি স্মার্টফোন বাজারে আনবে। প্রথমটি Samsung Galaxy S23, দ্বিতীয়টি Samsung Galaxy S23 Plus ও তৃতীয়টি Samsung Galaxy s20 Ultra। Samsung-এর স্মার্টফোনগুলিতে Android 13 ও Qualcomm-এর Snapdragon 8 জেনারেশন 2 অক্টাকোর প্রসেসর, 5000mah এর শক্তিশালী ব্যাটারি ও একটি 200-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা থাকবে।

OnePlus 11 5G
OnePlus ফোনের অপেক্ষায় আছেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। কোম্পানি নতুন বছরে OnePlus 11 5G লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হবে ও চিনে এটি 4 জানুয়ারিতে লঞ্চ করা হবে। এই মোবাইল ফোনে সার্কুলার ক্যামেরা দেখা যাবে ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।OnePlus 5G-এর দাম প্রায় 70,000 টাকা হতে পারে। যদিও লঞ্চের পরই সঠিক তথ্য জানা যাবে। OnePlus 11 5G দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ করা হতে পারে। এর মধ্যে রয়েছে 12/256GB ও 16/512GB।

Nothing phone 2
নাথিং কোম্পানির নাথিং ফোন 1 এ বছর শিরোনামে থেকেছে । মানুষ এই ফোনটিকে খুব পছন্দ করেছে। এখন কোম্পানি নতুন বছরে নাথিং ফোন টু লঞ্চ করতে পারে। এই মোবাইল ফোনটির দাম প্রায় 40,000 টাকা হতে পারে ও এতে Qualcomm Snapdragon 8 Generation 1 প্রসেসর পাওয়া যাবে। Nothing Phone 2-এ একটি 50-মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে।

Google 7a and 8
গুগলের স্মার্টফোনগুলো ভাল ক্যামেরা কোয়ালিটি ও অ্যান্ড্রয়েডের দারুণ অভিজ্ঞতার জন্য মানুষের মধ্যে পরিচিত। কোম্পানি নতুন বছরে Google Pixel 7A ও  8 লঞ্চ করতে পারে। গুগল পিক্সেলের নতুন স্মার্টফোনে HDR প্লাস ফটোগ্রাফি সাপোর্ট পাওয়া যাবে।

আইফোন 15
টেক সাইটগুলির রিপোর্ট বলছে,নতুন বছরে Apple iPhone 15 ও লঞ্চ করতে পারে। এই মোবাইল ফোনে সবচেয়ে বিশেষ যে জিনিসটি থাকবে তা হল টাইপ সি চার্জিং। আসলে, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পরে, মোবাইল কোম্পানিগুলির জন্য স্মার্টফোনে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। এমন পরিস্থিতিতে, আইফোন 15 টাইপ সি চার্জিংয়ের পাশাপাশি দুর্দান্ত বৈশিষ্ট্য সহ আসতে পারে। তবে টাইপ-সি পোর্ট আসতে সময় লাগবে বলে মনে করছেন কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ । এই স্মার্টফোনগুলি ছাড়াও Vivo x90 Pro, Xiaomi 13 Pro, IQOO 11pro এবং Jio স্মার্টফোনগুলিও নতুন বছরে লঞ্চ হতে পারে। এই সব স্মার্টফোন নতুন বছরে বিভিন্ন সময়ে লঞ্চ হবে। 

আরও পড়ুন : Whatsapp Fraud: হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে নতুন প্রতারণা, লিঙ্কে ক্লিক না করেও হারাবেন টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget