এক্সপ্লোর

Vivo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি২ প্রো, কী কী ক্যামেরা স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে?

Vivo T2 Pro: ভিভো টি২ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

Vivo Smartphone: ভিভো টি২ প্রো (Vivo T2 Pro) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ২২ সেপ্টেম্বর। এই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। লঞ্চের একদম আগে ভিভোর (Vivo) আসন্ন ফোনের সম্ভাব্য কিছু ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্ট এবং ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো টি২ প্রো ফোনের নাম দেখা গিয়েছে। অতএব বোঝা যাচ্ছে লঞ্চের পর ভিভো টি২ প্রো ফোন ফ্লিপকার্ট এবং ভিভোর ওয়েবসাইট থেকে কেনা যাবে। 

ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো টি২ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে আরও একটি সেকেন্ডারি সেনসর থাকবে। এছাড়াও থাকতে পারে একটি Auro light unit। ভিভো টি২ প্রো ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। ভিভো টি২ প্রো ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে ভিভো টি২ প্রো ফোনের দাম ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ভিভো সংস্থার দাবি, এই ফোন এই নির্দিষ্ট সেগমেন্টের স্লিমেস্ট মডেল হতে চলেছে, থিকনেস হবে ০.৭৩ মিলিমিটার। 

ভারতে আসছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো
 
সম্ভবত আগামী ৪ অক্টোবর এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ ভিভো সংস্থা কিছু ঘোষণা করেনি। ভিভো ভি২৯ সিরিজের এই দুই ফোনেরও সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভিভো সংস্থা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো ভি২৯ সিরিজের ফোনগুলির নাম প্রকাশ করেছে। হিমালয়ান ব্লু, ম্যাজেস্টিক রেড এবং স্পেস ব্ল্যাক- এই তিনটি রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ফোন। লাল রঙের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল ফিচার থাকবে বলেও শোনা গিয়েছে। 
 
মোটোরোলা এজ ৪০ নিও ৫জি
 
ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোন। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। বিভিন্ন রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। 

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget