এক্সপ্লোর

Vivo T3 5G: ভারতে আসছে ভিভো টি৩ ৫জি, কবে লঞ্চ? কোথা থেকে কেনা যাবে? রইল সম্ভাব্য ফিচার

Vivo T Series 5G Phone: ভিভো টি২ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ ৫জি ফোন। ভারতে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Vivo T3 5G: ভিভো সংস্থার 'টি' সিরিজের (Vivo T Series Phone) নতুন ৫জি ফোন (5G Phone) ভারতে লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে ভিভো টি৩ ৫জি ফোন (Vivo T3 5G)। এই মডেল যে ভারতের বাজারে আসছে সে কথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ভিভো টি৩ ৫জি ফোন আগামী ২১ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে। দেশে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে। ফ্লিপকার্টের ভারতীয় ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি আলাদা মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখানে ভিভো টি৩ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, একটি মিডিয়াটেক ডিমেনসিটি সিরিজের প্রসেসর থাকবে ভিভোর আসন্ন ফোনে। এছাড়াও থাকতে চলেছে ডুয়াল স্টিরিও স্পিকারের সেটআপ। ভিভো টি২ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ ৫জি ফোন। 

আগামী ২১ মার্চ দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে ভিভো টি৩ ৫জি ফোন। সম্ভবত এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে চলেছে। মিডিয়াটেক ডিমেনসিটি সিরিজের প্রসেসর এই ফোনে থাকবে সেটা নিশ্চিত করে জানালেও নির্দিষ্ট ভাবে প্রসেসরের নাম এখনও ঘোষণা করেনি সংস্থা। ফ্লিপকার্টের মাইক্রোসাইটে ভিভো টি৩ ৫জি ফোনের ছবি প্রকাশিত হয়েছে যার থেকে ফোনের ডিজাইন এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে থাকবে ক্যামেরা মডিউল। লম্বালম্বি ভাবে সাজানো থাকবে তিনটি ক্যামেরা সেনসর। এর সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ লাইটও। ভিভো টি৩ ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটি সোনি সংস্থার সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। সেই ক্যামেরা সেনসরে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ ফিচারের সাপোর্ট যুক্ত থাকার কথাও রয়েছে। 

অনুমান করা হচ্ছে, ভারতে ভিভো টি৩ ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশ থেকে শুরু হবে। ক্রিস্টাল ফ্লেক এবং কসমিক ব্লু- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভিভো টি৩ ৫জি ফোন। ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি৩ ৫জি ফোন। এছাড়াও এই ফোনে ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাপোর্ট থাকতে পারে। সেক্ষেত্রে ফোনের ব্যবহার না হওয়ার ইন্টারনাল স্টোরেজ কাজে লাগিয়ে র‍্যামের পরিমাণ বাড়ানো হবে।

ভিভো টি৩ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেনসর, ২ মেগাপিক্সেলের bokeh লেন্স এবং একটি flicker সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ভিভো টি৩ ৫জি ফোনে একটি IP54 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না।

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে আইফোন ১৬ সিরিজ, এতদিনে এই ফোনের সম্পর্কে কী কী জানা গিয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget