এক্সপ্লোর

Vivo T3 5G: ভারতে হাজির ভিভো টি৩ ৫জি, দাম কত এই ফোনের? কী কী অফার রয়েছে?

Vivo Smartphones: ভিভো টি৩ ৫জি ফোন শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ক্রেতাদের জন্য রয়েছে একাধিক সুযোগ-সুবিধা। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে।

Vivo T3 5G: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৩ ৫জি (Vivo T3 5G) ফোন। ভিভো সংস্থার 'টি' সিরিজের এই ৫জি ফোনে আগের মডেলের তুলনায় অনেকটাই উন্নত ক্যামেরা ফিচার (Camera Features) রয়েছে। ভিভোর এই ফোনের ক্যামেরায় রয়েছে একটি সোনি সেনসর যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি flicker সেনসর। ভিভো সংস্থা জানিয়েছে, এই সেনসসরের সাহায্যে পরিষ্কার ছবি তোলা যাবে আলো এবং অন্ধকারে। 

ভারতে ভিভো টি৩ ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে 

এই ফোনের বেস ভ্যারিয়েন্ট যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত তার দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ভিভো টি৩ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। ক্রেতারা এইচডিএফসি এবং এসবিআই- এর কার্ড ব্যবহার করলে ২০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে এই ফোনের দুই ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। এছাড়াও থাকছে ২০০০ টাকা এক্সচেঞ্জ অফার। পুরনো ফোনের পরিবর্তে ভিভো টি৩ ৫জি ফোন কিনলে এই পরিমাণ ছাড় পাবেন। তিন মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও থাকছে। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই এই ফোন কেনা যাবে। 

ভিভোর এই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নেওয়া যাক 

  • এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেখানে একটি Sony IMX882 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা সেনসর। রাতে কম আলোয় ভিভো টি৩ ৫জি ফোনের ক্যামেরায় স্পষ্ট, পরিষ্কার ছবি উঠবে বলে দাবি করেছে সংস্থা। এছাড়াও 4K  ভিডিও রেকর্ডিং করা যাবে। এর পাশাপাশি রয়েছে প্রফেশনাল পোর্ট্রেট ক্যামেরা মোড, একটি সুপারমুন মোড। এখানে আবার যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যার সাহায্যে চাঁদের ছবি স্পষ্ট ভাবে তোলা সম্ভব। 
  • ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে ভিভো টি৩ ৫জি ফোনে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এর সঙ্গে রয়েছে ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ বৃদ্ধি করার ফিচার। অন্যদিকে মাইক্রো এসডি কার্ডের সাহায্য স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • ভিভো টি৩ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হবে Android 14-based Funtouch OS 14 - এর সাহায্যে। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। 

আরও পড়ুন- দোলের দিন আপনার স্মার্ট ডিভাইস সুরক্ষিত রাখতে সঙ্গে রাখুন 'ওয়াটার প্রুফ' গ্যাজেট-অ্যাকসেসরিজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget