এক্সপ্লোর

Vivo V21 5G : ৪৪ মেগাপিক্সেলের নাইট সেলফি ক্যামেরা, Vivo V21 5G আসছে বাজারে

ক্যামেরায় ফ্ল্যাগশিপ অনেক ফোনকেই এবার টক্কর দিতে চলেছে ভিভো। বিশ্বের এই প্রথম কোনও ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আসতে চলেছে।

ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসাবে এমনিতে নাম আছে ভিভোর। এবার নিজেদের সেই গুড উইল ধরে রাখতে ক্যামেরাতেই ফোকাস করল কোম্পানি। ২৯ এপ্রিল ভারতের বাজারে আসেছে Vivo V21 5G।

ক্যামেরায় ফ্ল্যাগশিপ অনেক ফোনকেই এবার টক্কর দিতে চলেছে ভিভো। বিশ্বের এই প্রথম কোনও ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আসতে চলেছে। কোম্পানি বলছে, শুধু এত বড় সেন্সর দিয়ে ক্ষান্ত হয়নি তারা। ফোনের সেলফি ক্যামেরাতেই দেওয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন(OIS)। ইতিমধ্যেই ফোনের টিজার লিক হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সুপার স্লিম বডি দেওয়া হয়েছে ভিভোর এই 5G ফোনে।

সানসেট ড্যাজেল, আর্কটিক হোয়াইট ও ডাস্ক ব্লু রঙে এই নতুন ফোন আনছে ভিভো। Vivo V21 5G-তে রয়েছে নচ সেলফি ক্যামেরা। এছাড়াও তিনটি রেয়ার ক্যামেরা। ৪৪ মেগাপিক্সলের এই সেলফি ক্যামেরার মধ্যে রয়েছে (OIS)। তবে শুধু সেলফিতেই নয়, ভিভোর নতুন মডেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন। কোন কারণে ভিডিয়ো বা স্টিল ছবি তুলতে গিয়ে হাত কাঁপলে এর ভূমিকা বোঝা যায়। এটা এমন একটা ক্যামেরা মেকানিজম, যা হাত নড়লেও ক্যামেরার ছবি ঠিক থাকে।

সেলফি ক্যামেরা ছাড়াও Vivo V21 5G-তে রয়েছে আরও বড় চমক। 'এক্সটেনডেড' RAM ফিচার দেওয়া হয়েছে নতুন এই ফোনে। মানে ৮ জিবির সঙ্গে ভিভোর নতুন এই মডেলে থাকছে ৩ জিবি বাড়তি RAM। যার ফলে ফোনে গেমিং থেকে 'মাল্টিটাক্সিং' অনেক সহজ হবে। ইতিমধ্যেই থাইল্যান্ডে ২৭ এপ্রিল Vivo V21 5G লঞ্চ করেছে কোম্পানি। ভিভোর নতুন এই ফোনে কোয়ালকমের চিপসেট থাকার কথা। ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

দেশের ফোনের বাজার বলছে, প্রযুক্তি না এলেও এখনই 5G ফোনের ধুম পড়ে গেছে। মূলত,5G কানেকটিভির নামেই অনেক ফোন ভারতীয় মার্কেটে এসেছে। এদের বেশিরভাগই চিনা কোম্পানি। যারা কম দামে 5G ফোন দেওয়ার চেষ্টা করছে। যাদের মধ্যে সবথেকে বেশি প্রতিযোগিতা রিয়েলমি ও ওপ্পোর মধ্যে। এখনও পর্যন্ত ভারতীয় বাজারে সবথেকে সস্তা 5G ফোন রয়েছে রিয়েলমির। যার দাম ১৪,৯৯৯টাকা।

সেরা শিরোনাম

Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?

ভিডিও

TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?
TMC Symbol Row | গতরাতেই কমিশনে নাম-প্রস্তাব জমা দিয়েছে কালীঘাট তৃণমূল, কী প্রতীক চাইল তাঁরা?
CM Suvendu Adhikari |
Food Safety Department Raid | গাঙ্গুরামসের মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ
Kolkata Illegal Building | কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুরু CBI-এর অভিযান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget