এক্সপ্লোর

Vivo X100 Series: ভারতে কবে লঞ্চ হচ্ছে ভিভো এক্স১০০ সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে? রইল সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন

Vivo Smartphones: ভিভো এক্স১০০ সিরিজের ফোনের অন্যতম আকর্ষণ ক্যামেরা ফিচার। ট্রিপল রেয়ার ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি টাইপ মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। 

Vivo X100 Series: ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো এক্স৯০ (Vivo X90 Series) সিরিজের সাকসেসর স্মার্টফোন সিরিজ এটি। ভিভো সংস্থা জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজের আওতায় ভিভো এক্স১০০ (Vivo X100) এবং ভিভো এক্স১০০ প্রো (Vivo X100 Pro) লঞ্চের সম্ভাবনা রয়েছে। চিনে ইতিমধ্যেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে। সেখানে ফোনে রয়েছে মিডিয়াটেল ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর। চলতি বছর নভেম্বর মাসে এই স্মার্টফোন সিরিজ চিনে লঞ্চ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটেও ভিভো এক্স১০০ সিরিজ লঞ্চ হয়ে গিয়েছে ডিসেম্বর মাসে। এবার পালা ভারতের। জানা গিয়েছে, ভিভো এক্স১০০ সিরিজের ফোনের চিন এবং গ্লোবাল মার্কেটে যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তার মতোই চিপসেট এবং 8T LTPO ডিসপ্লে থাকবে ভারতের মোডেলেও। ভিভো এক্স১০০ সিরিজের ফোনের অন্যতম আকর্ষণ ক্যামেরা ফিচার। ট্রিপল রেয়ার ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি টাইপ মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। 

ভারতে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোন লঞ্চ হতে পারে Asteroid Black, Startrail Blue, Sunset- এই তিন রঙে। এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর, Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, Funtouch OS 14- এর সাপোর্ট, V3 imaging chip, 8T LTPO ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এক্স১০০ সিরিজের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ। 

ভারতে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনের দাম কত হতে পারে

চিনে ভিভো এক্স১০০ ফোনের দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৬,৫০০ টাকা থেকে। অন্যদিকে ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম চিনে আনুমানিক ৫০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)। ভারতেও ভিভো এক্স১০০ সিরিজের ফোনের দাম এর আশপাশে থাকবে বলে অনুমান, তবে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। হংকং- এ ভিভো এক্স১০০ ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫,২২৪ টাকা। আর ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬৩,৯১৭ টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে ভারতে ভিভো এক্স১০০ সিরিজের ফোনের দাম হংকং- এর ভ্যারিয়েন্টের মতোও হতে পারে। তবে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। 

আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget