এক্সপ্লোর

Infinix Smart 8: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?

Infinix Smartphones: কালো, সোনালি এবং সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। জানা গিয়েছে, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর থাকবে।

Infinix Smart 8: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৮ (Infinix Smart 8) ফোন। সম্প্রতি তেমনই আভাস পাওয়া গিয়েছে। কিছুদিন আগেই এই ফোন নাইজিরিয়াতে লঞ্চ হয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইনফিনিক্স (Infinix Smartphones) সংস্থা তাদের আসন্ন ফোন সম্পর্কে কিছু ফিচার এবং রঙের অপশন প্রকাশ করেছে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে একথা শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। অনুমান করা হচ্ছে, এই ফোনে গ্লোবাল মডেলের মতোই হবে ভারতীয় ভ্যারিয়েন্ট। ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশে ইনফিনিক্স সংস্থা তাদের স্মার্ট ৮ সিরিজের একটি মডেল লঞ্চ করেছিল। সেই সময় লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি (Infinix Smart 8 HD) ফোন। 

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন সম্পর্কে যা যা তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে 

ফোনের ডিজাইন এবং রঙের অপশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এই ফোনে একটি কাঠের মতো দেখতে ব্যাক প্যানেল থাকতে পারে। কালো, সোনালি এবং সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। জানা গিয়েছে, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর থাকবে। তার সঙ্গে থাকবে একটি সেকেন্ডারি সেনসর যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকবে। তবে এই সেকেন্ডারি সেনসর কত মেগাপিক্সেলের হবে তা জানা যায়নি। রেয়ার ক্যামেরা মডিউলে একটি এলইডি লাইট ইউনিট থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবগ এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ব্যাক প্যানেলে থাকবে ম্যাজিক রিং ফিচার। এই ফিচার অনেকটা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো যা দেখা যায় আইফোনে। সেখানে সমস্ত নোটিফিকেশন এবং অন্যান্য অ্যালার্ট লক্ষ্য করা যায়।

যেহেতু বলা হচ্ছে, ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের গ্লোবাল ভার্সানের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে, তাই অনুমান দুটো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রায় একই হবে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবগ ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এক্সপ্যান্ডেবল র‍্যামের সাহায্যে আরও ৪ জিবি বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ। একইভাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন পরিচালিত হয় Android 13-based XOS 13- এর সাহায্যে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে। 

আরও পড়ুন- ভারতে কত দাম হতে পারে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর ফোনের?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget