এক্সপ্লোর

Vivo Phones: ভারতে হাজির ভিভো-র নতুন ফোন, কেনার সময় একগুচ্ছ অফার পাবেন ক্রেতারা

Vivo Y300 5G: এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ২৩,৯৯৯ টাকা।

Vivo Phones: ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন (Vivo Y300 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর (Octa-Core) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। এই ফোনের ডুয়াল রেয়ার (Dual Rear Camera Unit) ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের (50MP Camera) প্রাইমারি সেনসর পাওয়া যাবে। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন। ইউজাররা এই ফোনে ডুয়াল স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর পাবেন। এমারেল্ড গ্রিন, ফ্যান্টম পার্পল এবং টাইটেনিয়াম সিলভার- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন। 

ভারতে ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে - জেনে নিন বিস্তারিত 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ২৩,৯৯৯ টাকা। আপাতত এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে। 

নির্দিষ্ট ক্রেতারা ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর সুবিধা। বিক্রি শুরুর আগে যাঁরা এই ফোনের জন্য প্রি-বুকিং করছেন, তাঁরা ভিভো ওয়াই৩০০ ৫জি ফোন কেনার সময় টাকার লেনদেনের ক্ষেত্রে ফ্ল্যাট ২০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এই সুবিধা না নিলে ক্রেতাদের জন্য থাকছে আর একটি পরিষেবা। সেক্ষেত্রে প্রতিদিন ৪৩ টাকা কিস্তির বিনিময়ে এই ফোন ইএমআই- এ কেনার সুযোগ থাকছে। এর পাশাপাশি ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনের সঙ্গে ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ৩ই ইয়ারফোন কিনতে পারেন ১৪৯৯ টাকায়। এই ইয়ারফোনের আসল দাম ১৮৯৯ টাকা। এখন পাবেন অফারে। 

ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ৮ জিবি যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। আর এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৪ বেসড FuntouchOS 14- এর সাপোর্টে চলবে এই ফোন। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ক্যামেরায় যুক্ত রয়েছে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার। 
  • ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget