এক্সপ্লোর

WhatsApp Channels: ভারতে হাজির হোয়াটসঅ্যাপ চ্যানেল, নতুন ফিচারে কী কী সুবিধা পাবেন ইউজাররা?

WhatsApp Features: হোয়াটসঅ্যাপের এই চ্যানেল ফিচার ভারত-সহ ১৫০টি দেশে চালু হয়েছে, অর্থাৎ রোল আউট শুরু হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এই ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

WhatsApp Channels: হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel)- মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ মাধ্যমে আরও বেশি সংখ্যক ইউজারকে যুক্ত করার জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়েছে ভারতে। অন্যান্য আরও অনেক দেশেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। একটি ওয়ান ওয়ে ব্রডকাস্ট টুলের মতো ডিজাইন করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের। এর মাধ্যমে ইউজাররা একসঙ্গে অনেক ইউজারের কাছে আপডেট শেয়ার করতে পারবেন। এই মুহূর্তে ইউজাররা ডিরেক্টরি থেকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন তাঁদের প্রিয় কনটেন্ট ক্রিয়েটর বা তারকারা কোনও চ্যানেল তৈরি করেছেন কিনা। যিনি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন তাঁর পাঠানো মেসেজে রিঅ্যাক্ট করতে পারবেন ইউজাররা।

">

হোয়াটসঅ্যাপের এই চ্যানেল ফিচার ভারত-সহ ১৫০টি দেশে চালু হয়েছে, অর্থাৎ রোল আউট শুরু হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এই ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। রোল আউট শুরু হয়েছে বলে অনুমান, খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। মেটা সিইও মার্ক জুকেরবার্গ তাঁর নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ফিচার রোল আউট হওয়ার খবর প্রকাশ করেছেন। ইউজাররা অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছে এই ফিচার সম্পর্কিত আপডেট পাবেন। ইন্সটাগ্রামে ইতিমধ্যেই সমতুল্য একটি ফিচার রয়েছে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম অ্যাপেও রয়েছে ওয়ান ওয়ে ব্রডকাস্ট চ্যানেলের সুবিধা। 

হোয়াটসঅ্যাপে চ্যানেলে একটি নতুন ট্যাব ডিসপ্লে দেখা যাবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু'ধরনের স্মার্টফোনেই এই ফিচার পাওয়া যাবে। এই নতুন ট্যাবের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে হোয়াটসঅ্যাপ স্টেটাস মেসেজও দেখা যাবে। ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন যদি তাঁর কাছে ভ্যালিড লিঙ্ক থাকে। ইউজারদের নিরাপত্তা বজায় রাখার জন্য যিনি চ্যানেল তৈরি করেছেন তাঁর ফোন নম্বর প্রকাশ করবে না এই অ্যাপ। একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে কতজন বা কারা যুক্ত রয়েছেন সেটা অন্য কেউ দেখতে পাবেন না। আর সমস্ত ইউজারের ফোন নম্বরই গোপন থাকবে। যিনি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন তিনিই বাকি ইউজারদের নম্বর গোপনে রাখতে পারবেন। 

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যে মেসেজ পাঠানো হবে তা ৩০ দিন পর্যন্ত ডিসপ্লে থাকবে বলে জানিয়েছে সংস্থা। যে মেসেজ শেয়ার করা হবে সেখানে রিঅ্যাক্ট করতে পারবেন চ্যানেল মেম্বাররা। কিন্তু রেসপন্স করতে পারবেন না। একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে মেসেজ ব্রডকাস্ট হবে তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। তবে বাকি সমস্ত হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন যেমন- ডিরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্টেটাস মেসেজ এবং অ্যাটাচমেন্ট- এইসব এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন- লোক ডাকার দরকার নেই, বাড়িতে নিজেই পরিষ্কার করে নিন এসি মেশিন, কীভাবে করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget