এক্সপ্লোর

Whatsapp Features: ইউজারদের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবেও এবার আসতে চলেছে 'স্ক্রিন লক' ফিচার

Whatsapp Web Version: হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নয়া ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বিটা ইউজারদের ক্ষেত্রে।

Whatsapp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) প্রতিনিয়ত ইউজারদের সুবিধার্থে নিত্যনতুন ফিচার (Whatsapp Features) লঞ্চ করে। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে ইউজারদের অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকে, কারণ স্ক্রিন লক (Scren Lock) করার সুবিধা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপের ওয়েব (Whatsapp Web) ভার্সানে এই ফিচার নেই। তার ফলে যদি কখনও ইউজার ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সান চালু করে কিছু সময়ের জন্য নিজের ডিভাইস থেকে দূরে থাকেন, তাহলে সেই সময় অন্য কেউ চাইলে আপনার অ্যাকাউন্টে উঁকিঝুঁকি মারতে পারবেন। তবে এই সমস্যাও খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে। কারণ এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও চালু হতে চলেছে স্ক্রিন লকের সুবিধা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফেই একথা প্রকাশ্যে আনা হয়েছে। এই সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নয়া ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বিটা ইউজারদের ক্ষেত্রে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ বিটা ইউজারদের ক্ষেত্রে ওয়েব ভার্সানের স্ক্রিন লক ফিচারের টেস্টিং শুরু হবে।

এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা যতবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে লগ-ইন করতে চাইবেন তখন প্রয়োজন হবে পাসওয়ার্ডের। শুধু পাসওয়ার্ডের উপরেই ভরসা রাখছে না হোয়াটসঅ্যাপ সংস্থা। এই তালিকায় যুক্ত হতে পারে বিভিন্ন ধরনের বায়োমেট্রিক সাপোর্টও। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেও হয়তো ইউজাররা ওয়েব হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক করার সুযোগ পাবেন। তবে আইফোন বা ম্যাকের ক্ষেত্রে এই পরিষেবা পাওয়া সম্ভব নয়।

হোয়াটসঅ্যাপ পোল

সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে পোল অপশন। অর্থাৎ কোনও বিষয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। অ্যান্ড্রয়েড ও আইফোন- দুই ভার্সানেই পাওয়া যাবে এই সুবিধা। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট যেকোনও অপশনেই পোল তৈরি করা যাবে। সবার আগে খেয়াল রাখতে হবে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে যেন হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান থাকে। নাহলে এই সুবিধা পাওয়া যাবে না। একটা পোলের জন্য ইউজাররা ১২টি অপশন রাখতে পারবেন বলে জানা গিয়েছে। যদি একই অপশন আপনি দু’বার টাইপ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের তরফে আপনার কাছে সতর্কবার্তা আসবে।

হোয়াটসঅ্যাপ কম্পানিয়ন মোড

অন্যদিকে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে কম্পানিয়ন মোড। এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্পানিয়ন মোড নিয়ে টেস্টিং চলছে। সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget