এক্সপ্লোর

WhatsApp Status: কাদের সঙ্গে শেয়ার করতে চান হোয়াটসঅ্যাপ স্টেটাস? ইউজারদের হাতে আসছে আরও নিয়ন্ত্রণ

WhatsApp: ইউজারদের সুবিধায় আরও একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কী কী পরিষেবা পাবেন ইউজাররা? দেখে নিন।

WhatsApp Status: হোয়াটসঅ্যাপের স্টেটাসে (WhatsApp Status) আমরা অনেক সময়েই নির্দিষ্ট কিছু ইউজারের জন্য কোনও কিছু শেয়ার করতে চাই। হোয়াটসঅ্যাপের (WhatsApp Features) কনট্যাক্ট লিস্টে থাকা সকলের সঙ্গে স্টেটাস শেয়ার করতে চাই না। ইউজারদের এই পরিষেবা দিতে এবার তৎপর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info সূত্রে খবর, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ স্টেটাসের উপর নিয়ন্ত্রণ আসতে চলেছে ইউজারদের। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই একটি ফিচার রয়েছে যেখানে একজন ইউজার তাঁর ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজন লোককে 'Close Friends' দলে রেখে তাঁদের সঙ্গে ইনস্টা স্টোরি শেয়ার করতে পারেন। এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে এমনিই একট ফিচার। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে ইউজারদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়া হবে। অর্থাৎ আপনার স্টেটাসে শেয়ার হওয়া বিষয়বস্তু কে দেখতে পাবেন আর কে দেখতে পাবেন না, সেটা ঠিক করার জন্য আরও ক্ষমতা পাবেন ইউজাররা। নতুন কিছু টুলস যুক্ত হতে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। এর মাধ্যমে ইউজাররা বেছে নিতে পারবেন যে তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাস কারা দেখতে পাবেন আর কারা দেখতে পাবেন না। হোয়াটসঅ্যাপ বিটা আইওএস ২৪.১০.১০.৭৫ লেটেস্ট আপডেটে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার লক্ষ্য করা যাচ্ছে। আপাতত উপলব্ধ রয়েছে টেস্ট ফ্লাইট অ্যাপ হিসেবে। হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে এই ফিচার সমস্ত ইউজারদের জন্য কবে চালু হবে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 

হোয়াটসঅ্যাপে স্টেটাস শেয়ার করার ক্ষেত্রে ছবি কিংবা ভিডিও দেওয়ার আগে ইউজাররা নিজেদের দর্শক ঠিক করে নেওয়ার সুযোগ পান। স্টেটাস প্রাইভেসিতে গিয়ে বাদ দেওয়া যায় কনট্যাক্ট লিস্টে থাকা সেইসব ইউজারদের যাঁদের আপনি নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখাতে চান না। এবার সেই ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে। ইউজারদের হোয়াটসঅ্যাপ স্টেটাস কে বা কারা দেখতে পাবেন এবং পাবেন না তার নিয়ন্ত্রণ যদি ইউজারদের কাছে থাকে তাহলে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ মাধ্যমে ইউজারদের সুরক্ষা এবং নিরপত্তা আরও একটু বাড়বে। অন্যদিকে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে এআই ভিত্তিক প্রোফাইল পিকচার। এক্ষেত্রে স্টিকার ব্যবহার করা যাবে বলেও শোনা গিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ইমেজ তৈরি করতে পারবেন ইউজাররা। 

আরও পড়ুন- বোটের নতুন স্মার্টওয়াচ 'ওয়েভ সিগমা ৩' লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget