এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠানোয় এবার আরও সুবিধা? ইউজারদের জন্য থাকছে নতুন চমক

WhatsApp Media File Sharing: ইউজারদের সুবিধায় এবার হোয়াটসঅ্যাপ অ্যাপে কোন ফিচার চালু হতে চলেছে এবং এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা কী কী সুবিধা পাবেন, দেখে নিন।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপের (WhatsApp App) মাধ্যমে শুধুই যে চ্যাট করা যায় তা কিন্তু নয়। হোয়াটসঅ্যাপে মেসেজ (WhatsApp Features) পাঠানোর পাশাপাশি সমানভাবে জনপ্রিয় এই অ্যাপের অডিও এবং ভিডিও কল পরিষেবা। এছাড়াও রয়েছে ছবি এবং ভিডিও পাঠানোর সুবিধা। হোয়াটসঅ্যাপের এই মিডিয়া ফাইল শেয়ারের (WhatsApp Media File Sharing) ফিচার সম্পর্কে একটি নতুন আপডেট যুক্ত করতে চলেছে সংস্থা। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে অ্যাপে কাউকে আপনি চ্যাটে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে যদি তা আটকে যায় অর্থাৎ মাঝপথে কোনও কারণে থেমে যায় তাহলে তা অ্যালার্টের মাধ্যমে ইউজারদের জানানো হবে। কিছু বিটা টেস্টারদের জন্য এই ফিচার ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে। আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের এই অ্যালার্ট। 

প্রসঙ্গত উল্লেখ্য, আগে হোয়াটসঅ্যাপে ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে ওই মিডিয়া ফাইলের গুণমান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই সমস্যা অনেকদিন আগেই সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও পাঠানো যায়। তার জন্য অবশ্যই ডেটা বেশি খরচ হয়। কোনও ইউজার চাইলে এইচডি কোয়ালিটির পরিবর্তে সাধারণ গুণমানের ছবি এবং ভিডিও-ও পাঠাতে পারেন। মিডিয়া ফাইল পাঠানোর আগে তা কোন ধরনের কোয়ালিটিতে আপনি পাঠাতে চাইছেন তা বেছে নেওয়ার সুযোগ দেয় হোয়াটসঅ্যাপ সংস্থা। আর এবার কোনও মিডিয়া ফাইল হোয়াটসঅ্যাপে পাঠানোর সময় যদি মাঝপথে তা থেমে যায় বা পজ হয় তাহলে ইউজার যাতে সেটা বুঝতে পারেন সেইজন্য তাঁকে অ্যালার্ট বা নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info জানিয়েছে আপাতত এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অতএব সব মাধ্যমে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে এখনও কিছুদিন সময় লাগবে। আপাতত আইওএস ভার্সানে এই ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে। অনুমান আগামী দিনে অ্যান্ড্রয়েড ভার্সানেও এই ফিচার চালু হবে। হোয়াটসঅ্যাপে কোনও ছবি কিংবা ভিডিও পাঠানোর সময় যদি তা আটকে যায় তাহলে তৎক্ষণাৎ অর্থাৎ রিয়েল টাইম স্টেটাস নোটিফিকেশন অ্যালার্টের মাধ্যমে ইউজারদের জানানো হবে। দুর্বল ইন্টারনেট পরিষেবা, হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য অ্যাপে ঢুকে পড়া, ফোন হ্যাং হয়ে যাওয়া ও আরও একাধিক কারণে হোয়াটসঅ্যাপে ছবি কিংবা ভিডিও পাঠানোর সময় তা থেমে যেতে পারে অর্থাৎ পজ হয়ে যেতে পারে। 

আরও পড়ুন- সিএমএফ ফোন ১ মডেলে কী কী ফিচার অবশ্যই থাকবে, জেনে নিন লঞ্চের আগেই 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget