এক্সপ্লোর

Whatsapp New Feature: আর কয়েকদিনের অপেক্ষা, হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করার সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা

Whatsapp Status Report: মূলত যেসব ইউজাররা হোয়াটসঅ্যাপের নিয়মনীতির বাইরে গিয়ে কোনও স্টেটাস আপডেট করবেন তাঁদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার জন্যই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

Whatsapp New Feature: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের (Whatsapp New Feature) রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচার চালু হলে ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটে রিপোর্ট করতে পারবেন। ইউজারের হোয়াটসঅ্যাপে থাকা যেকোনও ইউজারের হোয়াটসঅ্যাপ স্টেটাস যদি আপত্তিকর হয়ে থাকে তাহলে সেখানে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে নতুন একটি 'রিপোর্ট' অ্যাকশন যুক্ত হতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। মূলত যেসব ইউজাররা হোয়াটসঅ্যাপের নিয়মনীতির বাইরে গিয়ে কোনও স্টেটাস আপডেট করবেন তাঁদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার জন্যই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

কোনও ইউজারের হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করা হলে তা সরাসরি পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছে। যদি দেখা যায় হোয়াটসঅ্যাপের ওই স্টেটাস মাধ্যমের নিয়মনীতি উল্লঙ্ঘন করেছে তাহলে হোয়াটসঅ্যাপের ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে। হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে এই নতুন ফিচার চালু হওয়ার পরেও মেসেজ, মিডিয়া, লোকেশন, কল এবং স্টেটাস- সবই নিরাপদে এবং সুরক্ষিত থাকবে। তৃতীয় কেউই এইসব তথ্য জানতে পারবেন না। অর্থাৎ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে সমস্ত তথ্য। বিশেষজ্ঞদের মতে এই ফিচার চালু হলে, তা ইউজারদের নিরাপত্তা বাড়াবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমকে আরও সুরক্ষিত করবে। 

Whatsapp Account Banned: জানুয়ারি মাসেও ব্যাপক হারে অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করা করা হয়েছে ভারতে। পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে ১৯৫টি রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিয়েছে মেটা অধিকৃত এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। মোট যত রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে ১৩৩৭টি আবেদন ছিল অ্যাকাউন্ট নিষিদ্ধ করার। এর ভিত্তিতেও ২.৯ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে ২০২৩ সালের জানুয়ারি অর্থাৎ প্রথম মাসেই। 

Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 

আরও পড়ুন- নতুন ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget