এক্সপ্লোর

WhatsApp Channels: ইউজারদের জন্য নতুন সুবিধা, হোয়াটসঅ্যাপে চালু চ্যানেল খোঁজার এবং ফলো করার ফিচার

WhatsApp: হোয়াটসঅ্যাপের নতুন আপডেট ট্যাব যেখানে আগে ছিল স্টেটাস ট্যাব, সেখানে এই পরিষেবা পাবেন ইউজাররা। এখানে গিয়ে ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে তা ফলো করলে সেখান থেকে ক্রমাগত আপডেট পাবেন।

WhatsApp Channels: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। কয়েকদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channels) পরিষেবা। সেই ফিচারেরই একটি আপডেটের রোল আউট শুরু হয়েছে এবার। এর সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে পাবেন সার্চের মাধ্যমে। এছাড়াও ফলো করা যাবে পছন্দের হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেই সঙ্গে ফলো করা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ব্রডকাস্ট আপডেট পাবেন ফলোয়াররা। সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য এই ফিচার চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অবশেষে হোয়াটসঅ্যাপে চ্যানেল ফাইন্ড এবং ফলো করার ফিচার চালু হয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন আপডেট ট্যাব যেখানে আগে ছিল স্টেটাস ট্যাব, সেখানে এই পরিষেবা পাবেন ইউজাররা। এখানে গিয়ে ইউজাররা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে তা ফলো করলে সেখান থেকে ক্রমাগত আপডেট পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই অনেক হোয়াটসঅ্যাপ ইউজার অ্যাপের নতুন আপডেটের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সুবিধা পাচ্ছিলেন। তবে সব ইউজারের ক্ষেত্রে আগে এই সুবিধা চালু হয়নি। কিন্তু এবার সমস্ত ইউজারদের জন্যই এই ফিচার চালু হয়েছে। এখনও যদি কোনও ইউজার এই সুবিধা অ্যা পান, তাহলে তাঁকে বা তাঁদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে অ্যাপ স্টোরের লেটেস্ট আপডেটে আইওএস ইউজাররা হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করার অপশন পাবেন।

হোয়াটসঅ্যাপে সিক্রেট কোড

হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে একটি নতুন ফিচার। শোনা যাচ্ছে, মেটা (Meta) অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) এই ফিচার নিয়ে কাজকর্মও শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ফিচার লঞ্চ হতে হয়তো আর বেশি দেরি নেই। হোয়াটসঅ্যাপ লকড চ্যাট (WhatsApp Locked Chat) ফিচার আগেই চালু হয়েছে। সেই ফিচারের সঙ্গেই এবার যুক্ত হতে চলেছে সিক্রেট কোড (Secret Code Feature) ফিচার। অনেকে হয়তো ভাবছেন ফোনে যেভাবে পাসওয়ার্ড দিয়ে আমরা ডিভাইস লক রাখি, এই ফিচারও সেইরকম। সেটা ঠিক নয়। দুই ফিচারের মধ্যে পার্থক্য রয়েছে। লকড চ্যাটের ক্ষেত্রে সিক্রেট কোড ফিচারের সাহায্যে ইউজারদের হাতে কনভারসেশন বা কথোপকথন আরও সুরক্ষিত রাখার নিয়ন্ত্রণ আসবে। 

ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ সংস্থা। আর লকড চ্যাটের ক্ষেত্রে যে একটি কাস্টোম পাসওয়ার্ড ফিচার চালু হতে পারে সেই আভাস বেশ কয়েক মাস আগে একটি ব্লগ পোস্টে দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে সেই ফিচার নিয়েই কজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, নতুন ফিচার চালু হলে যখন হোয়াটসঅ্যাপে লকড চ্যাটের জন্য ইউজাররা একটি কাস্টোম পাসওয়ার্ড সেট করবেন তখন ওই কনভারসেশনের প্রাইভেসি এবং সিকিউরিটি ফিচার সমগ্র ফোনের সিকিউরিটি থেকে একদম আলাদা হয়ে যাবে। এর অর্থ হল কেউ আপনার ফোনের অ্যাকসেস পেলেও মানে ডিভাইসের পাসওয়ার্ড জানতে পারলেও সিক্রেট কোড দিয়ে সুরক্ষিত রাখা হোয়াটসঅ্যাপ চ্যাটের নাগাল পাবে না। 

আরও পড়ুন- এবার আরও শক্তিশালী প্রসেসর নিয়ে ভারতে আসছে আইকিউওও- এর নতুন ফোন, কোন চিপসেট থাকতে পারে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget