এক্সপ্লোর

WhatsApp Scam: অনলাইনে ব্যাঙ্কের KYC করতে গিয়েই ৬.৬ লক্ষ টাকা খোয়ালেন যুবক, এই ভুল আপনিও করছেন না তো ?

Cyber Cam Alert: কানারা ব্যাঙ্ক নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মেসেজ পেয়েছিলেন সেই ব্যক্তি, যাতে তাঁকে সতর্ক করা হয় যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে যদি না তিনি কেওয়াইসি করেন।

KYC Fraud: ভুয়ো ওয়েবসাইট থেকে কেওয়াইসি করতে গিয়েই সমস্ত গোপন তথ্য ফাঁস এবং তারপর জালিয়াতদের (KYC Fraud) ফাঁদে পড়ে ৬.৬ লক্ষ টাকা খোয়ালেন ম্যাঙ্গালোরের এই ব্যক্তি। কানারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল তাঁর আর সেই ব্যাঙ্কের নামেই হোয়াটসঅ্যাপে (WhatsApp Scam) তাঁর কাছে মেসেজ আসে কেওয়াইসি করানোর জন্য। একটি লিঙ্ক আসে তাঁর কাছে, সেই লিঙ্কের মাধ্যমে কেওয়াইসি করানোর কথা বলা হয় তাঁকে। আর না জেনে বুঝেই (Digital Scam) এই সেই লিঙ্কে ক্লিক করে বসেন তিনি, তারপর একটা ভুয়ো ব্যাঙ্কের ওয়েবসাইট খুলে যায় এবং ওটিপি বসাতেই টাকা গায়েব অ্যাকাউন্ট থেকে।

কীভাবে জালিয়াতদের ফাঁদে পড়লেন সেই ব্যক্তি

কানারা ব্যাঙ্ক নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটি মেসেজ পেয়েছিলেন সেই ব্যক্তি, সেই মেসেজেই তাঁকে সতর্ক করা হয় যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে যদি না তিনি তাঁর অ্যাকাউন্টে কেওয়াইসি করেন। একটি অ্যাপের লিঙ্কের মাধ্যমে সেই কেওয়াইসি করানোর কথা বলা হয় তাঁকে। এই মেসেজকে বৈধ মনে করে সেই লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে বসেন ম্যাঙ্গালোরের সেই ব্যক্তি। যখন তিনি সেই অ্যাপ খোলেন, হুবহু কানারা ব্যাঙ্কের ওয়েবসাইট বা অ্যাপের মতই ইন্টারফেস দেখা যায়, ফলে কোনোমতেই তাঁর পক্ষে এটিকে জালিয়াতি হিসেবে বোঝার উপায় ছিল না। এই পেজে ব্যক্তির গোপনীয় তথ্য জানতে চাওয়া হয়। তাঁর আধার নম্বর, মোবাইল নম্বর, ওটিপি, এটিএম পিন, সিভিভি নম্বর ইত্যাদি জানতে চাওয়া হয়।

মোবাইল নম্বরে ওটিপি আসে তাঁর কাছে, কিন্তু ওটিপি কাউকেই তিনি শেয়ার করেননি। আর তারপরেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর অজান্তেই লুট হয়ে যায় ৬.৬ লক্ষ টাকা, তাঁর ডেবিট কার্ড ব্যবহার করে পরপর বেশ কিছু অবৈধ লেনদেন হয় তাঁর অ্যাকাউন্ট থেকে। একাধিক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। তাড়াতাড়ি সেই ব্যক্তি তাঁর এটিএম কার্ডকে ব্লক করেন এবং কভুর থানায় গিয়ে তিনি মামলা দায়ের করেন।

অ্যাপ থেকেই জালিয়াতি

এখন ক্রমেই বেড়ে চলেছে অ্যাপ্লিকেশনের ম্যালওয়্যারের মাধ্যমে জালিয়াতির ঘটনা। সাইবার জালিয়াতরা সন্দেহজনক লিঙ্ক সহ মেসেজ পাঠান যাতে মানুষ তা থেকে অ্যাপ ডাউনলোড করেন এবং এই অ্যাপের ম্যালওয়্যার ফোনে ঢুকে সমস্ত গোপন তথ্য জেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করে নেয়। এই ধরনের মেসেজ থেকে সতর্ক করতে হবে। ফলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কোনো অবৈধ উৎস থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে না। হোয়াটসঅ্যাপে এমন ধরনের মেসেজ আসলে সাবধান থাকতে হবে।

আরও পড়ুন: Multibagger Stock: ১ মাসেই টাকা দ্বিগুণ, দুরন্ত গতিতে ছুটছে এই শেয়ার; সেরা মাল্টিব্যাগার এটিই

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget