এক্সপ্লোর

WhatsApp Privacy Policy : পলিসি আপডেট না করলেও ডিলিট হবে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

দেশজুড়ে বিতর্কের জের। এবার নিজেদের প্রাইভেসি পলিসি আপডেটের সিদ্ধান্তে নমনীয় হল WhatsApp।১৫ মে পেরিয়ে গেলেও ডিলিট হবে না গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সংবাদ সংস্থা পিটিআইকে ইমেলের উত্তরে এই কথা জানিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপের মুখপাত্র।

নয়া দিল্লি : দেশজুড়ে বিতর্কের জের। এবার নিজেদের প্রাইভেসি পলিসি আপডেটের সিদ্ধান্তে নমনীয় হল WhatsApp। ১৫ মে পেরিয়ে গেলেও ডিলিট হবে না গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সংবাদ সংস্থা পিটিআইকে ইমেলের উত্তরে এই কথা জানিয়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপের মুখপাত্র।

বছরের শুরুতেই নিজেদের পলিসি আপডেট করতে গ্রাহকদের বার্তা পাঠায় WhatsApp। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অনেকেই দাবি করেন, পলিসি আপডেটের নামে পেরেন্ট কোম্পানি ফেসবুকের সঙ্গে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য শেয়ার করবে কোম্পানি। সেই আতঙ্কেই বার বার নোটিফিকেশন দেওয়া সত্ত্বেও অনেকেই হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট করেননি। যা নিয়ে বেশ কয়েকবার সময়সীমা বেঁধে দেয় কোম্পানি।

আগামী ১৫ মে ছিল সেই সময়সীমার শেষ দিন। অনেকেই আশঙ্কা করেছিলেন, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই অ্যাকাউন্ট হাতছাড়া হবে গ্রাহকদের। যদিও সংবাদ সংস্থা পিটিআইকে ইমেলে অন্য কথা বলেছেন হোয়াটসঅ্যাপের মুখপাত্র। ইমেল উত্তরে তিনি বলেছেন, ''১৫ মের পর যাঁরা পলিসি আপডেট করবেন না তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করবে না কোম্পানি। আমরা পলিসি আপডেটের বিষয়ে আরও কয়েক সপ্তাহ গ্রাহকদের সূচনা পাঠাব।'' জনপ্রিয় মেসেজিং অ্যাপের মুখপাত্র আরও জানান, ইতিমধ্যেই বেশিরভাগ গ্রাহক তাঁদের পলিসি আপডেট করেছেন। অনেকেই সময় সুযোগের অভাবে তা করে উঠতে পারেননি। 

গত জানুয়ারিতেই গ্রাহকদের উদ্দেশ্যে পলিসি আপডেটের নোটিফিকেশন পাঠায় হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপ ব্যবহার করতে ৮ ফেব্রুয়ারির মধ্যে পলিসি আপডেটের সময়সীমা বেঁধে দেয় কোম্পানি। হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়, পলিসি আপডেটের পরও আরও সুবিধা হবে গ্রাহকদের। এমনকী ফেসবুকের সঙ্গে তাঁদের 'ইন্টিগ্রেশন' কাজে আসবে। যদিও কোম্পানির এই কথায় বিশ্বাস করেননি গ্রাহকরা। তাঁরা আশঙ্কা করেন, ফেসবুকের কাছে গ্রাহকদের তথ্য তুলে দেবে হোয়াটসঅ্যাপ। 

যা নিয়ে মুখ খোলে কোম্পানি। সংস্থার তরফে জানানো হয়, বিগত কয়েক মাস গ্রাহকদের মন থেকে ভুল তথ্য ও বিভ্রান্তি দূর করতে চেয়েছেন তাঁরা। এখনও গ্রাহকদের ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর কোম্পানি। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ভারতের বুকে বিশাল নেটওয়ার্ক রয়েছে হোয়াটসঅ্যাপের। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫৩ কোটি। যার সামনে অন্য কোনও মেসেজিং অ্যাপের প্রতিযোগিতা প্রায় অসম্ভব। ডেটা বলছে, বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক রয়েছে ভারতে। ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই দেশে বিশাল মার্কেট শেয়ার তৈরি করেছে।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget