এক্সপ্লোর

Whatsapp Group Calls: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, কল মিস করলেও ধরা যাবে 'গ্রুপ কল'

অনেক ক্ষেত্রে কাজের মাঝে রিং বেজে গেলেও ধরা যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। এবার সেই গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কল ফের ধরার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। একবার মিস হয়ে গেলেও ফের জয়েন করতে পারবেন আপনি।

নয়া দিল্লি : কল মিস হয়ে গেলেও গ্রুপ কলের মাঝপথে ঢুকতে পারবেন আপনি। গ্রাহকদের সুবিধায় নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই 'জয়েনেবল গ্রুপ কল' ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।

অনেক ক্ষেত্রে কাজের মাঝে রিং বেজে গেলেও ধরা যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। এবার সেই গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কল ফের ধরার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। একবার মিস হয়ে গেলেও গ্রুপ কল চলতে থাকলে ফের জয়েন করতে পারবেন আপনি। এ ক্ষেত্রে আপনাকে নতুন করে গ্রুপ কলে অ্যাড করাতে হবে না অ্যাডমিনকে। স্ক্রিনেই কোন গ্রুপ কল মিস গেছে তা দেখতে পারবেন গ্রাহক।

কোম্পানির নতুন আপডেট অনুযায়ী, গ্রুপ কল 'ড্রপ-অফ' বা 'রিজয়েন' করতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে গ্রুপ কল চলতে থাকলেই এই সুবিধা পাবেন গ্রাহক। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রাহকদের গ্রুপ কলে জয়েন করার 'নেটিভ অপশন' ছিল না। তবে আগের মতো গ্রুপ কলে  অংশগ্রহণকারীরা চাইলেই কাউকে অ্যাড করতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে, এখন থেকে গ্রুপ কলের উত্তর দেওয়ার বোঝা চাপবে না আপনার ওপর। নিজের কাজের সুবিধামতো কল জয়েন করতে পারবেন গ্রাহক। সেক্ষেত্রে গ্রুপ কল অ্যাকটিভ থাকলেই এই সুযোগ পাবেন গ্রাহক।

কীভাবে হোয়াটসঅ্যাপে মিসড গ্রুপ কল জয়েন করবেন ?

কোনও কারণে গ্রুপ কল মিস করে গেলে Tap to join অপশনে ক্লিক করলেই কাজ হবে। নতুন ফিচারের সুবিধা দিতে গ্রাহকদের জন্য 'কল ইনফো স্ক্রিন' দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেখানে কারা আপনাকে গ্রুপ কলের জন্য ডেকেছে তা দেখতে পাবেন আপনি। এ ক্ষেত্রে কলে ঢুকে অচেনা ব্যক্তিদের জানার প্রয়োজন নেই আপনার। এ ছাড়াও রয়েছে 'জয়েন' বা 'ইগনোর' বাটন। যেখানে ইচ্ছেমতো 'জয়েন' বা গ্রুপ কল থেকে 'ইগনোর' করতে পারবে গ্রাহক।  

তবে এখনই সব গ্রাহক হোয়াটসঅ্যাপের এই সুবিধা পাবেন না। আপাতত অ্যাপল আইওএস বেটা ভার্সনে শুরু হয়েছে এই ফিচার। অ্যাপল 'ফেস টাইম' ইন্টারফেসের মতোই এখানে দেওয়া হয়েছে 'কল স্ক্রিন'। আইওএস-এ আনার পরই অ্যান্ড্রয়েডে এর বিটা ভার্সন টেস্টিং শুরু হবে। তবে ঠিক কবে এই সুবিধা সব ভার্সনে পাওয়া যাবে তা নিয়ে এখনও খোলসা করেনি হোয়াটসঅ্যাপ।

  

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget