এক্সপ্লোর

WhatsApp Feature: হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখা যাবে 'লকড চ্যাট', নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে সংস্থা

WhatsApp: হাইড লকড চ্যাট ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই আপডেটের কথা জানিয়েছে।

WhatsApp Feature: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) একটি নতুন ফিচারের রোল আউট পরিকল্পনা করেছে। এই নতুন ফিচারের সাহায্যে লকড চ্যাট হাইড করে বা লুকিয়ে রাখা যাবে। সূত্রের খবর, বর্তমানে হাইড লকড চ্যাট ফিচার নিয়ে বর্তমানে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের যে আপডেট আসবে সেখানে পাওয়া যাবে এই নতুন ফিচারের আপডেট। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২২.৯ আপডেট উপলব্ধ রয়েছে। সেখানেই দেখা গিয়েছে, হাইড লকড চ্যাট ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই আপডেটের কথা জানিয়েছে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে এখন লকড চ্যাট সাধারণভাবে চ্যাট লিস্টে দেখতে পাওয়া যায়। ফলে কারও হাতে ফোন পড়লে তিনি বুঝতে পারবেন যে ইউজার কিছু চ্যাট লকড রয়েছে। তবে নতুন ফিচার চালু হলে এই লকড চ্যাট লুকিয়ে রাখা যাবে। আরও বেশি সুরক্ষিত থাকবে হোয়াটসঅ্যাপের কথোপকথন। এছাড়াও কারও হাতে আপনার ফোন থাকলে তিনি বুঝতে পারবেন না যে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট লকড রয়েছে কিনা। এর পাশাপাশি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে সার্চ বারে সিক্রেট কোড এন্টার করে লকড চ্যাট দেখার পরিষেবাও চালু করতে পারবেন। 

ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপের নতুন চমক 

হোয়াটসঅ্যাপ ইউজারদের (WhatsApp Users) জন্য নতুন চমক। মার্ক জুকেরবার্গ সম্প্রতি ঘোষণা করেছেন, ইউজাররা এখন দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) একই ফোনে লগ-ইন করতে পারবেন একই সঙ্গে। অর্থাৎ একটি ফোনে অ্যাপের মধ্যেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ-ইন করতে পারবেন ইউজাররা। ইন্সটাগ্রাম এবং ফেসবুকে আগে থেকেই উপলব্ধ রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট ফিচার। এবার সেই ধরনের ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। মেটা জানিয়েছে, এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ইউজারদের অনেক সুবিধা দিতে চলেছে। বিশেষ করে যাঁরা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই বিভিন্ন কাজে একসঙ্গে ব্যবহার করেন, একটি অ্যাকাউন্ট থেকে অন্যত্র সুইচ করেন বারবার, তাঁদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অ্যাকাউন্ট সুইচ করতে হলে ইউজারদের এখন আর লগ আউট করে পুনরায় লগ-ইন করার অসুবিধা পেতে হবে না। কিংবা সঙ্গে রাখতে হবে না দুটো আলাদা ফোন। বরং একটা ফোনেই ইউজাররা দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যাঁরা কাজের জন্য এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য দুটো আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাঁদের এতদিন বারবার অ্যাকাউন্ট সুইচ করতে হতো। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হয়ে গেলে আর এই অসুবিধা থাকবে না। 

আরও পড়ুন- উৎসবের মরশুমে ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার দাম কমেও মহার্ঘ এই ফোন

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget