এক্সপ্লোর

Whatsapp Features: বড় বদল আসছে হোয়াটসঅ্যাপের ক্যামেরায়, আরও সহজে করা যাবে ব্লক

Whatsapp: একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কোনও ইউজারকে ব্লক করার জন্য তৈরি হচ্ছে শর্টকাট।

Whatsapp Features: ইউজারদের সুবিধায় প্রায়শই নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, মেটা (Meta) অধিকৃত সংস্থা এবার ক্যামেরা মোড (Whatsapp Camera) নিয়ে কাজ শুরু করেছে। অর্থাৎ বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ক্যামেরায় এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ডিং করা যাবে। একটি রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ তার ক্যামেরা ফিচারে এমন মোড আনতে চলেছে যার মাধ্যমে ইউজাররা ছবি তোলা এবং ভিডিও করার অপশনের মধ্যে খুব সহজেই সুইচ করতে পারবেন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই ফিচার আগেই চালু হয়েছে। আপাতত আইওএস ভার্সানে বিটা হোয়াটসঅ্যাপ মোডে এই ক্যামেরা ফিচার নিয়ে কাজকর্ম চলছে। আগামী দিনে একটি আপডেটেড ফিচার হিসেবে লঞ্চ হবে নতুন ক্যামেরা মোড। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এমনটাই জানিয়েছে। অনুমান করা হচ্ছে এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় হয়তো আরও অনেক নতুন মোড বা ফিচারও চালু হবে। 

বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটা কিছুক্ষণ ট্যাপ করে রাখলে অর্থাৎ ধরে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায়, যা যথেষ্টই জটিল পদ্ধতি। বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে বেশি সমস্যা দেখা যায়। তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিও মোডের মধ্যে সহজে সুইচ করা যাবে, যেমনটা ফোনের ক্যামেরা ফিচারের ক্ষেত্রে করা যায়।

হোয়াটসঅ্যাপ ব্লক শর্টকাট 

এর পাশাপাশি শোনা যাচ্ছে, আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কোনও ইউজারকে ব্লক করার জন্য তৈরি হচ্ছে শর্টকাট। হোয়াটসঅ্যাপের ডানদিকে উপরের কোণে নোটিফিকেশনের পাশের থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। এর ফলে হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করার পদ্ধতি আরও সহজ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট

অনেকসময়েই আমাদের হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট লিস্টে থাকা লোকজনের হোয়াটসঅ্যাপ স্টেটাস আমাদের পছন্দ হয় না। অনেকক্ষেত্রেই আপত্তিকর ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করে থাকেন অনেকেই। এবার এমনটা হলে আর সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ স্টেটাসেও রিপোর্ট (Whatsapp Status Reports) করার ফিচার চালু করতে চলেছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, দ্রুত এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের Terms of Service না মানলে সেই স্টেটাসে রিপোর্ট করা যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট অর্থাৎ মেসেজের ক্ষেত্রে এই নিয়ম চালু রয়েছে। হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেই একটি রিপোর্ট বাটন উপলব্ধ হবে। যদি কোনও ইউজার একটি হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট। হোয়াটসঅ্যাপের মডারেশন টিম ওই স্টেটাস কনটেন্ট রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে সমস্যাজনক কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

সেরা শিরোনাম

Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget