এক্সপ্লোর

Whatsapp Update: চালু হচ্ছে নতুন ফিচার, সবার মেসেজ ডিলিট করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন

WhatsApp: কিছুদিনের মধ্যেই নতুন ফিচার আপডে হতে চলেছে হোয়াটসঅ্যাপে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সবার মেসেজ ডিলিট করতে পারবেন। গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে এই ফিচার আপডেট করা যাবে।

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের (WhatsApp) ফিচার আপডেট নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। হোয়াটসঅ্যাপের কিছু ফিচার ইতিমধ্যেই আপডেট হয়েছে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। কিছুদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সবার মেসেজ ডিলিট করতে পারবেন। এই ফিচার আপডেট হতে চলেছে। গুগল প্লে বিটা প্রোগ্রামের (Google Play Beta Program) মাধ্যমে এই ফিচার আপডেট করা যাবে। তারপরেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা এই বিশেষ ক্ষমতা পেয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ বিটা ইনফো ( WABetaInfo) ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বরে প্রথম হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে আনা হয়। এরপর থেকেই নতুন ফিচার নিয়ে কাজ চলছে। এখনও নতুন ফিচার পুরোপুরি তৈরি হয়নি। শেষ পর্যায়ের কাজ চলছে। ফিচার আপডেট হয়ে গেলেই সেটি জানিয়ে দেওয়া হবে। তখন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সবার মেসেজ ডিলিট করতে পারবেন। এই ফিচার চালু হলে যখন অ্যাডমিন অন্য কারও মেসেজ ডিলিট করবেন, তখন গ্রুপের সবাই দেখতে পাবেন কে মেসেজ ডিলিট করেছে।

কিছুদিনের মধ্যেই নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার হোয়াটসঅ্যাপ বিটা ইনফোতে লেখা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপের নতুন ফিচার যখন আপডেট হয়ে যাবে, তখন সব গ্রুপের অ্যাডমিনরা বাকিদের সবার জন্য ইনকামিং মেসেজ ডিলিট করে দিতে পারবেন। কে সেই মেসেজ ডিলিট করেছেন, এটা গ্রুপের সবাই দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ চাইছে সবার কাছে এই বার্তা পৌঁছে যাক।’

মেসেজ ডিলিটের নির্দিষ্ট সময়

হোয়াটসঅ্যাপ বিটা ইনফো সূত্রে আরও জানা গিয়েছে, নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের কোনও মেসেজ ডিলিট করার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। নতুন ফিচার আপডেট হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা সবার জন্য কোনও মেসেজ ডিলিট করে দেওয়ার ক্ষেত্রে ২ ঘণ্টা ১২ মিনিট সময় পাবেন।

হোয়াটসঅ্যাপে ইমোজি রিঅ্যাকশন

এবার থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ অডিও কলে একসঙ্গে থাকতে পারবেন ৩২ জন। হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট করার ক্ষেত্রেও নতুন ফিচার চালু করা হতে পারে। এই ফিচার আপডেট হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাটের মধ্যেই স্টেটাস দেখার সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপে ইমোজি রিঅ্যাকশনও চালু হতে চলেছে। তবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলি কবে চালু হবে, সেটা এখনও জানা যায়নি।

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget