এক্সপ্লোর

Xiaomi Smartphone: ভারতে প্রথমবার লঞ্চ হতে চলেছে শাওমির Civi ফোন, কোন মডেল লঞ্চ হতে পারে?

Xiaomi Civi Series: চলতি বছর মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছে শাওমি Civi ৪ প্রো ফোন। অনুমান, এই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ এসই নামে।

Xiaomi Smartphone: শাওমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে তাদের প্রথম Civi ফোন (Xiaomi Civi Phone)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাওমি ইন্ডিয়া (Xiaomi India) এই প্রসঙ্গে একটি টিজার ভিডিও (Teaser Video) প্রকাশ করেছে। সেখান থেকেই নতুন ফোন লঞ্চের ইঙ্গিত পাওয়া গিয়েছে। Civi ফোন বলতে সিনেম্যাটিক ভিশন (Cinematic Vision) ফোন বোঝানো হচ্ছে। প্রথমবারের জন্য ভারতে আসতে চলেছে শাওমির এই Civi সিরিজের ফোন (Xiaomi Civi Series)। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। চলতি বছর মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছে শাওমি Civi ৪ প্রো ফোন (Xiaomi Civi 4 Pro)। অনুমান, এই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ এসই নামে (Xiaomi 14 SE)। 

এক্স মাধ্যমে শাওমি ইন্ডিয়া একটি ২৪ সেকেন্ডের টিজার ভিডিও শেয়ার করেছে। সেখানেই আভাস পাওয়া গিয়েছে যে শাওমি সংস্থা ভারতে তাদের প্রথম Civi সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। সিনেম্যাটিক ভিশনের এই ফোনের দাম ভারতে ৫০ হাজার টাকার আশপাশে থাকবে বলে অনুমান করা হচ্ছে। শাওমি Civi ৪ প্রো ফোনের একটি ভার্সানই যদি ভারতে লঞ্চ হয় তাহলে দুই ফোনের ফিচারে মিল থাকবে বলে অনুমান। অর্থাৎ শাওমি Civi ৪ প্রো ফোনের মতোই ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে শাওমি ১৪ এসই ফোনে। 

শাওমি Civi ৪ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন 

  • এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • শাওমির এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর রয়েছে। 
  • Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর রয়েছে শাওমির এই ফোনে। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে শাওমি Civi ৪ প্রো ফোনে। 
  • এছাড়াও এই ফোনে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

শাওমি সংস্থা সিনেম্যাটিক ভিশন ফোনে ক্যামেরা ফিচার এবং ডিসপ্লেতে ইউজারদের জন্য কিছু চমক থাকবে বলেই অনুমান করা হচ্ছে। শাওমির এই নতুন ফোন কবে ভারতে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। যদিও অনুমান, শাওমির প্রথম Civi ফোন ভারতে লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন, হঠাৎ ফাঁস নির্দিষ্ট দিনক্ষণ 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget