এক্সপ্লোর

Abhishek Banerjee: "এত ভয় কীসের? ভাবছে ধমকাবে, চমকাবে, কাঁচকলা করবে'' চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee on CBI: "যতই বাধা আসুক, মাথা নত করব না। আমি যাতে আগরতলায় আসতে না পারি, তাই স্ত্রীকে সিবিআই চিঠি দিয়েছে।'' মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আগরতলা: রুজিরাকে (Rujira Banerjee) সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদ, আগরতলায় চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। আগরতলার রোড শোয়ের পরে সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের। এদিন তিনি বলেন, "তোমাদের হাতে এজেন্সি, তাও এত ভয় কীসের? যতই বাধা আসুক, মাথা নত করব না। আমি যাতে আগরতলায় আসতে না পারি, তাই স্ত্রীকে সিবিআই চিঠি দিয়েছে। ঢিল মারছে, ভাবছে ধমকাবে, চমকাবে, কাঁচকলা করবে।'' 

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের: কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। পাশাপাশি, সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা-মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে তথ্যপ্রমাণে অসঙ্গতি মিলেছে। সেই কারণে মূলত বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রসঙ্গে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। রুজিরার তরফে আজ তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি মেলে। সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ৮ জনের দল। সেই দলে রয়েছেন সিবিআইয়ের মহিলা অফিসাররাও। গত বছরের মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ত্রিপুরায় যাওয়ার দিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এই ইস্যুতে নির্বাচনী সভা থেকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

ত্রিপুরায় সভা অভিষেকের: ২৩ জুন ত্রিপুরায় উপ নির্বাচন। ভোট প্রচারে সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ের পর নির্বাচনী সভাও করেন অভিষেক। এদিন তিনি বলেন, "আমাকে দুবার দিল্লিতে ডেকেছে। ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তুমি কী করবে? তোমার সঙ্গে ইডি, সিবিআই আছে। আমার সঙ্গে আম জনতা আছে। তোমার ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও। মাথা নত করব না। আমরা ফেসবুকে, ট্যুইটারে পার্টি করি না। এক ইঞ্চি জমি ছাড়িনি। আগামী দিনেও ছাড়ব না।'' 

আরও পড়ুন:  Avijit Gangopadhyay : সিবিআই তদন্ত নিয়ে ‘আশাহত’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ! চমকে দেবে তাঁর মন্তব্য

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget