এক্সপ্লোর

আনন্দ সকাল (Seg 2): মকর সংক্রান্তির পুণ্যস্নানে গঙ্গাসাগরে বিধিভঙ্গের ছবি, সংক্রমণ নিয়ে চিন্তায় চিকিৎসকরা| Bangla News

তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু। বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে আজও গঙ্গাসাগরে জনজোয়ার। পয়লা মাঘের সকালে চলছে পুণ্যস্নান। দূরত্ব বিধি উধাও। পুণ্যার্থীদের মুখে নেই মাস্ক। প্রশ্ন করতেই অজুহাত খাড়া করছেন তাঁরা। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাইকে অনবরত প্রচার করছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষণ নেই। পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।

মকর সংক্রান্তির পুণ্যস্নানেও গতকাল গঙ্গাসাগরে দেখা যায় বিধিভঙ্গের ভুরি ভুরি ছবি। হাইকোর্টের (CHC) নির্দেশ ছিল, ডবল ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট এবং বাহাত্তর ঘণ্টার মধ্যে করানো RT-PCR নেগেটিভ রিপোর্ট ছাড়া গঙ্গাসাগরে যাওয়ার ছাড়পত্র মিলবে না। কিন্তু, কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর অবধি অনেক পুণ্যার্থীর দেখা মিলল, যাঁদের কাছে সেই শংসাপত্র নেই।

মকর সংক্রান্তির পুণ্যস্নানে, গঙ্গাসাগরে বিধি ভাঙা ভিড়ের ছবি দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁরা বলছেন, গঙ্গাসাগরে ভিড় জমানো এই মানুষগুলো এবার নিজের নিজের জেলায় ফিরবেন। সেখানে তাঁদের থেকে আবার সংক্রমণ ছড়াতে শুরু করলে তখন তা সামাল দেওয়া যাবে কীভাবে?

দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্নীতির অভিযোগ। কর্মী না হয়েও হাসপাতাল থেকে বেতন পাচ্ছেন এক রাঁধুনি। কীভাবে এটা সম্ভব হচ্ছে, অভিযোগের পাশাপাশি RTI করে জানতে চাইলেন এক সমাজকর্মী। অভিযোগপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, জানিয়েছেন সুপার। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

All Shows

আনন্দ সকাল

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget