এক্সপ্লোর
এনআরএসকাণ্ড: কাল রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা, চূড়ান্ত হয়রানির আশঙ্কা
রাজ্য জুড়ে সব মেডিক্যাল কলেজে কর্মবিরতি। এনআরএসকাণ্ডের জেরে রাজ্য জুড়ে কর্মবিরতি। কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকদের সংগঠন সমস্ত কলেজের আউটডোর পরিষেবা বন্ধ। আপাতত নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনের সিদ্ধান্ত। কর্মবিরতি দীর্ঘসময় ধরে চলবে কি না, তা নিয়ে পরে সিদ্ধান্ত।
এনআরএসে জুনিয়র চিকিৎসক আক্রান্ত হওয়ার জের। জুনিয়রদের সমর্থনে এবার সিনিয়র চিকিৎসকরাও। কাল সরকারি-বেসরকারি হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা। রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা। সকাল ৯ থেকে রাত পর্যন্ত খোলা থাকবে না আউটডোর। তবে চেষ্টা করা হবে ইমার্জেন্সি চালু রাখার। জানানো হল ৭টি চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে। এনআরএসের রেশ আরজি কর মেডিক্যাল কলেজেও। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তাররা প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছেন। ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা।
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর পরিজন ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসা, হাতাহাতি। মাটিতে ফেলে মারধর মৃতের আত্মীয়দের। পাল্টা ইটের ঘায়ে গুরুতর আহত এক জুনিয়র ডাক্তার। ভর্তি মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে। আহত আরও কয়েকজন জুনিয়র ডাক্তার। গুরুতর আঘাত ও হিংসা ছড়ানোর অভিযোগে মৃতের ৫ আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গাফিলতির জেরে মৃত্যুর মামলা রুজু পুলিশের।
ঘটনার সূত্রপাত রবিবার। ট্যাংরার বাসিন্দা ৭৫ বছর বয়সী মহম্মদ শাহিদকে ওইদিন এনআরএসে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সোমবার বিকেলে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। অভিযোগ, বহুবার ডাকা সত্ত্বেও কোনও চিকিৎসক রোগীকে দেখতে আসেননি। এরপর একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। রোগীর পরিবারের দাবি, রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করেও মৃতদেহ না পাওয়ায় হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয়রা। এনিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিজনদের বচসা গড়ায় হাতাহাতিতে। মাটিতে ফেলে মারধর করা হয় মৃতের আত্মীয়দের। পাল্টা মৃতের পরিজনদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর আহত হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার। এরপরই পুলিশ লাঠিচার্জ করে।
এদিকে, গতকালের ঘটনার জেরে আজ সকাল থেকে এনআরএসে অচলাবস্থা। হাসপাতালের দুটি গেটে তালা ঝুলিয়ে রাত থেকে বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তাররা। জরুরি বিভাগ, আউটডোরে বন্ধ চিকিৎসা পরিষেবা। চূড়ান্ত হয়রানির শিকার রোগী ও তাঁদের পরিবার। দীর্ঘ প্রতীক্ষার পর জরুরি বিভাগের গেটের তালা ভেঙে দেন রোগীর আত্মীয়রা। জুনিয়র ডাক্তারদের দাবি, আহত চিকিৎসক সুস্থ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। পাশাপাশি, আউটডোরে চিকিৎসা পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন তাঁরা। মৃতদেহের ময়না তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানার পর পরবর্তী পদক্ষেপ, খবর হাসপাতাল সূত্রে।
Tags :
Todays SpecialAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion























