এক্সপ্লোর
বীরভূমের জেলাশাসক ও এবিপি আনন্দর প্রতিনিধির বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ ৪
বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারার বাংলো ও এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ ৪। ২৯ জুলাই রাতে বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশের দাবি, সিউড়ি ১ নম্বর ব্লকে তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ কাজল শেখের নির্দেশেই বোমাবাজি হয়। বিভিন্ন বালিঘাট থেকে অবৈধভাবে বালি তোলার একাধিক অভিযোগ রয়েছে কাজল শেখের বিরুদ্ধে। এর আগেও একবার গ্রেফতার হয় সে। জেলাশাসকের বাংলো ও এবিপি আনন্দর প্রতিনিধির বাড়িতে বোমাবাজির পর থেকে ফেরার ছিল কাজল শেখ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এই ঘটনায় ৫ জন গ্রেফতার হয়। এনিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল ৯
Tags :
BirbhumAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion























