এক্সপ্লোর
ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকা
ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকা। যুব তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ নয়ারহাট বাজারে যান যুব তৃণমূল কর্মী ফাজিজার রহমান। অভিযোগ, সেখানে তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। পরে রেললাইনের ধার থেকে গুরুতর আহত যুব তৃণমূল কর্মীকে উদ্ধার করা হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে দেখতে আসেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পরে অবস্থার অবনতি হওয়ায় যুব তৃণমূল কর্মীকে স্থানান্তরিত করা হয় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মীর হুমায়ুন কবীরসহ কয়েকজনের বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার।
Tags :
CoochbeharAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























