এক্সপ্লোর
পূর্ব বর্ধমানের জামালপুরে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি
পূর্ব বর্ধমানের জামালপুরের আড়াশুল গ্রামে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল এলাকার ৮ বছরের এক বালক। কিছুক্ষণ পর এক অপরিচিত যুবককে ওই বালককে সাইকেলে চাপিয়ে নিয়ে যেতে দেখা যায়। এরপর ছেলেধরা সন্দেহে ওই যুবককে ধরে শুরু হয় গণপিটুনি। কয়েকজন স্থানীয় বাসিন্দা যুবককে উদ্ধার করে ক্লাব ঘরে আটকে রেখে জামালপুর থানায় খবর দেন।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ এসেও প্রথমে ফিরে যায়। পরে এসডিপিও সাউথের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে যুবককে আটক করে। গণপিটুনির অভিযোগ অস্বীকার করেছে জামালপুর থানার পুলিশ।
Tags :
East BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























