এক্সপ্লোর
৫ দিন লড়াইয়ের অবসান, এসএসকেএমে কোলাঘাট গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার মৃত্যু
টানা ৫ দিন লড়াইয়ের পর অবশেষে হার। এসএসকেএমে কোলাঘাট গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার মৃত্যু। পরিবারের অভিযোগ, ২৫ অগাস্ট প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার হয় দশম শ্রেণির ওই ছাত্রী। গণধর্ষণের ভিডিও ভাইরাল করা হবে বলে তাকে ভয় দেখানো হয়। পরিবারের দাবি, ওইদিনেই বাড়িতে কীটনাশক খায় নির্যাতিতা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে মেচেদা ও পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় প্রেমিক-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। গ্রেফতার হয় ৪ জন। ধৃতদের মধ্যে ৩ জন পুলিশ হেফাজতে রয়েছে। ধৃত অপর অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানো হয়েছে।
Tags :
East MedinipurAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























