এক্সপ্লোর
'Fire' at Hospital in Murshidabad: 30 injured in stampede
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ফের আগুন-আতঙ্ক। ফিরল তিন বছর আগের স্মৃতি। আজ সকালে হাসপাতালের আউটডোরের পাঁচ তলায় সাইকায়াট্রি বিভাগের পাখা থেকে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। রোগী ও পরিজনরা হুড়োহুড়ি শুরু করে দেন। পদপিষ্ট হয়ে তিরিশ জনের বেশি জখম হয়েছেন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আগুন লাগেনি, ফ্যান থেকে ধোঁয়া বের হয়। তাতেই আতঙ্ক ছড়ায় বলে দাবি হাসপাতালের সুপারের। তবে, ফ্যানে আগুন লাগার কথা স্বীকার করেছেন হাসপাতালের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই প্রথম নয় এর আগে গত বছর ২০ এপ্রিল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এসি মেশিনে আগুন ঘিরে আতঙ্ক ছড়ায়। এর আগে ২০১৬ সালের ২৭ অগাস্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যু হয় কয়েকজনের। এবার আগুন আতঙ্ক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আউটডোর বিভাগে।
Tags :
MurshidabadAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























