এক্সপ্লোর
Reporter Stories: নদিয়ার বগুলায় বিজেপি নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানো, শূন্যে গুলি ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নদিয়ার বগুলায় বিজেপি নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানো ও ভয় দেখাতে শূন্যে গুলি ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সকাল থেকে পথ অবরোধ বিজেপির। থমথমে বগুলা। বন্ধ দোকানপাট। যান চলাচলও বন্ধ।পরিবারের দাবি, রাতে বাড়ির কাছেই বাজারে বন্ধুদের সঙ্গে বসেছিলেন বিজেপি নেতা তিলক বর্মন। অভিযোগ, সেইসময় ২৫-৩০ জন তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় এসে, তাঁর সঙ্গীদের মারধর করে এলাকাছাড়া করে। এরপর বিজেপি নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রাস্তায় ফেলে মারধরের পাশাপাশি, শূন্যে গুলি ছুড়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। চলে যাওয়ার সময় বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। আহত বিজেপি নেতা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিত্সাধীন। সকালে রানাঘাট-কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে হাঁসখালি থানার বিশাল পুলিশ বাহিনী। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার জানিয়েছেন, তৃণমূল এধরনের রাজনীতি করে না। তবে কারোর জড়িত থাকার প্রমাণ মিললে, আইন তার ব্যবস্থা নেবে
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























