এক্সপ্লোর

21st July TMC: মাঝে আর একদিন, কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা

মাঝে আর একদিন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলি থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তুঙ্গে তৃণমূলের (TMC) ২১ শে জুলাইয়ের প্রস্তুতি। বুধবার মঞ্চের প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার।

আগামী বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে সদ্য শেষ হওয়া, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এই আবহে ২১ শে জুলাই দিনটিকে 'শ্রদ্ধা দিবস' (Sradhha Diwas) হিসাবে পালন করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দূরের জেলাগুলি থেকে ইতিমধ্যেই কলকাতায় (Kolkata) আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

গীতাঞ্জলি স্টেডিয়ামে (Gitanjali Stadium) মালদা এবং মুর্শিদাবাদের তৃণমূলকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে ব্যবস্থাপনা ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে (Central Park) থাকার ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কর্মী-সমর্থকদের। তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় জানিয়েছেন, '২১-এর মঞ্চ হবে আগাম রাজনৈতিক কর্মসূচি ঘোষণার মঞ্চ। আট মাস পরে লোকসভা ভোট। সেটা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন৷'

বিকালে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)। কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে ? ট্রাফিক ব্যবস্থা কীভাবে সামলানো হবে, সেই বিষয়গুলো নিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি একুশে জুলাইয়ের সভার প্রেক্ষিতে কলকাতা পুলিশ ট্রাফিক অ্যাডভাইসারি জারি করবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার, তৃণমূলের মেগা কার্নিভ্যাল। তার আগে, জোরকদমে চলছে প্রস্তুতি।


প্রতি বছর ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। তবে এবার একুশে জুলাই শ্রদ্ধা দিবসও পালন করবে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণাই করেছেন। পঞ্চায়েত নির্বাচনে দলী কর্মীদের মৃত্যুতেই এমন সিদ্ধান্ত। সেই নিয়েও যদিও কটাক্ষ শুনতে হয়েছে তৃণমূলকে। তবে এবারের ২১শে জুলাইয়ের আরও একটি কারণে বাড়তি গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ২০২৪-এর লোকসভা ভোটের আগেই এটাই শেষ ২১ শে জুলাই। জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট তৈরির জন্য় ইতিমধ্য়েই তৎপরতা শুরু হয়েছে। পটনায় বিরোধীদের বৈঠকে ছিলেন মমতা এবং অভিষেক। কিন্তু জাতীয় স্তরে একজোট হলেও, বাংলায় তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের দ্বন্দ্ব চরমে। এমন পরিস্থিতিতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে লোকসভা নির্বাচন নিয়ে মমতা কী বলেন, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

ভিডিও জেলার

Subrata Gupta:
"অভিযোগ হচ্ছে, সেগুলি তদন্ত করে দেখা উচিত", মন্তব্য সুব্রত গুপ্তের | SIR | ABP Ananda
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget