Ration scam: ধানেও দুর্নীতির 'পোকা', সমবায় সমিতির যোগসাজশেই চলত রেশন বণ্টন দুর্নীতি, খবর সূত্রে। ABP Ananda News
West Bengal News: ধানেও দুর্নীতির 'পোকা', সমবায় সমিতির যোগসাজশেই চলত রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam), খবর সূত্রের। এজেন্ট মারফত কৃষকের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের ২০০ টাকা কমে কেনা হত ধান, দাবি ইডি-র (ED)। 'সেই ধান সমবায় সমিতিকে বেচতেন মিল মালিকরা'। বিনিময়ে সহায়ক মূল্য যেত মিল মালিকদের 'ভুয়ো' কৃষকদের অ্যাকাউন্টে, খবর ইডি সূত্রে। এভাবেই বছরের পর বছর ধরে বঞ্চিত করা হয়েছে দরিদ্র কৃষকদের, অনুমান এজেন্সির। 'মন্ত্রী জ্যোতিপ্রিয়র নির্দেশে তাঁর পরিচারকের নামে স্থাবর সম্পত্তি দানপত্রও করে দিতে হয়েছিল'। অভিযানের পর স্বীকারোক্তি জনৈক মিল মালিকের, দাবি ইডির। 'পাশাপাশি ৫০ লক্ষ নগদ দিতে হয়েছিল ৩ সন্দেহভাজন ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে'। জিজ্ঞাসাবাদে কবুল করেছেন ওই মিল মালিক, দাবি ইডির। ABP Ananda Live






















