এক্সপ্লোর
Jawan Death: ট্যাঙ্কারে জল ভরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু সেনা জওয়ানের। ABP Ananda Live
নিউ জলপাইগুড়ি( New Jalpaiguri) স্টেশনে সেনাবাহিনীর ট্যাঙ্কারে জল ভরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু (Death) হল এক সেনা জওয়ানের (Jawan)। আরও ৪ জওয়ান আহত হন। সেনাদের একটি ব্যাটেলিয়ন ট্রেনে চড়ে উত্তর-পূর্বের রাজ্যে যাচ্ছিল। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন দাঁড়ানোয়, সেনাবাহিনীর ট্যাঙ্কারে জল ভরতে যান কয়েকজন সেনা। এদের মধ্যে একজন ট্যাঙ্কারের মাথায় চড়তেই হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। ট্যাঙ্কারের গায়ে হাত দেওয়ায় আরও ৪ জওয়ানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ব্যাঙডুবির সেনা হাসপাতালে নিয়ে গেলে এক জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। সেনা বা রেলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















