Suvendu Adhikari : "BJP সরকার গড়ছে, এটুকু বলব", বড় বার্তা শুভেন্দু অধিকারীর
ABP Ananda LIVE : BJP সরকার গড়ছে, এটুকু বলব, বড় বার্তা শুভেন্দু অধিকারীর। এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, বাইশো ভোটে এখন লিড করছি ভবানীপুর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে গিয়েছেন। আমার সেকেন্ড রাউন্ডে সাড়ে চার হাজার মত লিড হয়েছে। সকল হিন্দু সনাতনীকে ধন্যবাদ জানাই। '
শুভেন্দু আরও বলেন, ৩ , ৪, ৫- ৭৭ নং ওয়ার্ড এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাল লিড নেবেন। ৭,৮,৯,১০- ১০ রাউন্ডের পর থেকে আমি এগোতে থকব। এবং এক্সপেক্টেড, মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন ভবানীপুরে। ..এখুনই কিছু বলব না। বিজেপি সরকার গড়ছে, এটুকু বলব। ..কলকাতাতে শিক্ষিত লোকজন, হিন্দুরা, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করছেন। প্রাথমিক ট্রেন্ড তাই বলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাষার নামে, জাতের নামে হিন্দুরা বিভক্ত হয়নি। সিদ্দিকুল্লা চৌধুরীর মত লোক পিছোচ্ছে । সৈকত পাঁজা , আমার ভাই এগোচ্ছে। এটা একটা খুব ভাল ইঙ্গিত। ..শিবপুরে আমরা এগোচ্ছি। হাওড়ায় এগোচ্ছি। ....এরপরে আমি পিছোব। অনেকটাই পিছোব। ...তারপর মেকাপ করে দেব। আমি যখন ৭০ নং ওয়ার্ডে ঢুকব, তখন ছক্কা মারতে শুরু করব। ...মোদিজির জয়, পশ্চিমবাংলার মানুষের জয়।'






















