Chayya Prakashani : ছায়া প্রকাশনীর ৫ দশক পূর্তি উপলক্ষে নিউটাউনের এক পাঁচতারা হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন
ABP Ananda LIVE : দেখতে দেখতে ৫০ বছর । ছায়া প্রকাশনীর ৫ দশক পূর্তি উপলক্ষে নিউটাউনের এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের । অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। পাঠ্য বইয়ের জগতে যুগ যুগ ধরে পরিচিত নাম ছায়া প্রকাশনী । রাজ্যে প্রায় দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের হাতে হাতে পৌঁছে গিয়েছে তাদের বই । দেখতে দেখতে ৫০ বছর পূর্ণ করল ছায়া প্রকাশনী। শুক্রবার ছিল তারই উদযাপন। সেই উপলক্ষে নিউটনের এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের । উপস্থিত ছিলেন নামধন্য লেখক, শিক্ষাবিদ থেকে শুরু করে শিক্ষাজগতে সঙ্গে যুক্ত বিশিষ্ট বহু ব্যক্তিত্ব । শুক্রবার সাইন্স সিটি অডিটোরিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা ও বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়।

















