এক্সপ্লোর
Coochbehar: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি
পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। বিজেপির বুথ সভাপতি-সহ ২ জনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সূত্রে খবর, গতকালই শীতলকুচির ভাওয়ের থানা গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি নির্বাচিত হন সুভাষ সরকার। অভিযোগ, রাতে তিনি বাজারে গেলে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। এক বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত দু’ জনই হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।
জেলার
গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















