Durgapur: দুই পণ্যবাহী ডাম্পারের রেষারেষিতে অল্পের জন্য রক্ষা দুই কিশোরীর, প্রতিবাদে রাস্তা অবরোধ।Bangla News
দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা দুই কিশোরীর। দুই পণ্যবাহী ডাম্পারের রেষারেষি থেকে অল্পের জন্য রক্ষা। তার জেরে দুর্গাপুরে বেহাল রাস্তা সারানোর দাবিতে ঘণ্টাতিনেক ধরে অবরোধ। দুর্গাপুর পুরসভার টোল ট্যাক্স অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলের বরো চেয়ারম্যানের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভা ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের টানাপোড়েনের জেরে দীর্ঘদিন ধরে বেহাল ২৯ নম্বর ওয়ার্ডের সগরভাঙা এলাকায় বনফুল সরণি। পুরসভা ও ADDA-র ঘাড়ে দায় চাপানোর পাশাপাশি এলাকার বিজেপি সাংসদ ও বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতার ছেলে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।





















