এক্সপ্লোর
South 24 Parganas: পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই। । নৃশংস খুনের অভিযোগ উঠল হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগর এলাকায়। মৃতের নাম মতিলাল দাস। স্থানীয়রা জানিয়েছেন, বছর ষাটের মতিলালের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের বিবাদ চলছিল। গতকাল এই নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে সালিশি সভাও হয়। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে, দাদাকে একা পেয়ে রাস্তার মধ্যেই বেধড়ক মারধর করেন ভাই মোহনলাল। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দাদার। খুনে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও দেখুন





















